তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

কেশবপুর সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইন্সটিটিউশনের ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২২ দুই জন শিক্ষক প্রতিনিধির বিরুদ্ধে লিখিত অভিযোগ

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি

কেশবপুরের সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইন্সটিটিউশনের ম্যানেজিং কমিটির নির্বাচনে ২ জন শিক্ষক প্রতিনিধির বিরুদ্ধে বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র অভিভাবক মোঃ আনিসুর রহমান খাঁন নিজে বাদী হয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগ হওয়াই তাদের মনোনয়ন পত্র মুলতবী রেখে বাকী প্রার্থীদের চুড়ন্ত বাছাই সম্পন্ন করা হয়েছে। শিক্ষা বোর্ডের আইনী মতামতের ভিত্তিতে পরবর্তীতে তাদের ব্যাপারে সিন্ধান্ত নেওয়া হবে। পূর্ব নির্ধারিত তারিখে নির্বাচন না হওয়ার আশংকা। 

উপজেলার সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইন্সটিটিউশনের ম্যানেজিং কমিটির নির্বাচন আগামী ১১ অক্টোবর। গত ১৫ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল পত্রিকায় প্রকাশ করা হয়েছে। ২০ সেপ্টেম্বর মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন পযর্ন্ত বিভিন্ন পদে ২ টি প্যানেলে ২ জন শিক্ষক প্রতিনিধিসহ ১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। ঘোষিত তফসিল অনুযায়ী  গত বুধবার ছিলো মনোনয়ন পত্র বাছাইর শেষ দিন। 

সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইন্সটিটিউশনের ম্যানেজিং কমিটির নির্বাচনের প্রিজইডিং অফিসার ও কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রশিদ গত বুধবার (২১সেপ্টেম্বার) সকালে বিদ্যালয়ে উপস্থিত ছিলেন মনোনয়ন পত্র বাছাইয়ের জন্য। বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র অভিভাবক মোঃ আনিসুর রহমান খাঁন ২ জন শিক্ষক প্রতিনিধি সিনিয়র শিক্ষক মোঃ নজরুল ইসলাম ও সাধারণ শিক্ষক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে দন্ডিত ব্যাক্তি হিসাবে সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইন্সটিটিউশনের ম্যানেজিং কমিটির নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রশিদের দপ্তরে নীতিমালা পরিপন্থী ও বিধি বর্হিভূত ভাবে মনোনয়ন পত্র জমা দেওয়ায় লিখিত অভিযোগ করেন। যার কারণে গতকাল মনোনয়ন পত্র বাছাই কালে অভিযুক্ত ২ জন শিক্ষক প্রতিনিধির মনোনয়ন পত্র বাছাই মুলতবী রেখে বাকী প্রার্থীর মনোনয়ন পত্র বাছাই চুড়ান্ত করেন। যার কারণে আগামী ১১ অক্টোবরের পূর্ব নির্ধারিত তারিখে  নির্বাচন না হওয়ার আশংকা হয়ে দাঁড়িয়েছে। 

এব্যপারে মাইকেল মধুসূদন ইন্সটিটিউশনের ম্যানেজিং কমিটির নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রশিদের নিকট জানতে চাইলে তিনি জানান, ২ জন শিক্ষক প্রতিনিধির বিরুদ্ধে লিখিত অভিযোগ হওয়ায় তাদের মনোনয়ন পত্র মুলতবি রাখা হয়েছে। এ বিষয়ে শিক্ষা বোর্ডের মতামতের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহন করা হবে। বোর্ডের আইনি মতামত না-পাওয়া পযর্ন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না।

Tag
আরও খবর