সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

গলাচিপায় চর কাজলে মাদক বিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা সহ আটক এক।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের ছোট শিবা গ্রামের আবুল বশারের ছেলে আল-আমীন দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তাকে হাতে-নাতে  ধরার জন্য গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন এর নির্দেশে সতর্ক অবস্থানে ছিলো চর শিবা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। কিন্তু আল-আমীন খুব চালাক থাকায় তাকে আটক করা প্রায় অসম্ভব ছিলো। ১৬-০৭-২৩ইং তারিখ রোজ বুধবার রাত ৮ঃ৩০ মিনিটের সময় গোপন তথ্যের ভিত্তিতে চর শিবা পুলিশ ফাঁড়ির এএসআই সুধন বাবুর অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। 


এলাকাবাসী জানান,  আল-আমীন হচ্ছে এলাকার মাদক সম্রাট তার সাথে আরো কেউ জড়িত আছে বলে মনেকরি। এদের কারণে আজ আমাদের দেশের যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছে, এরা ১২ বছর বয়সের শিশুদের কাছেও মাদক বিক্রি করে। আল-আমীন এলাকার বাহিরেও বিভিন্ন মাদক ব্যবসায়ী ও যুবকদের কাছে মাদক বিক্রি করে তাই এদের কঠিন বিচারের প্রত্যাশা করছি। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও আসামি আল-আমীন কে চর শিবা পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।


এ বিষয়ে এএসআই সুধন বাবু জানান আমরা অনেক দিন ধরে শুনতে থাকি আল-আমীন এই ব্যবসা করে কিন্তু তাকে আটক করার কোন উপায় খুঁজে পাচ্ছিলাম না আমরা। তবে ১৬ ই আগস্ট বুধবার গোপন সুত্রে খবর পাই আল-আমীন মাদক সাপ্লাই দিতে যাচ্ছে, তখন আমরা অভিযান পরিচালনা করি এবং তাকে ১০০ পিস ইয়াবা সহ আটক করতে সক্ষম হই।


গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন, চর কাজল ইউনিয়নের ছোট শিবা গ্রামের এক জনকে গ্রেফতার করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। আল-আমীনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রজু করা হয়েছে এবং তাকে আজ ১৭ই আগস্ট বৃহস্পতিবার দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও বলেন গলাচিপা উপজেলা মাদক মুক্ত করবো। কোন প্রকার মাদক থাকবে না গলাচিপা উপজেলায়। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

আরও খবর