দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

শ্যামনগর বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের এমএলএসএস কিবরিয়াকে স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন

 সাতক্ষীরার  শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের এমএলএসএস গার্ড মোঃ কিবরিয়াকে স্থায়ীভাবে বহিস্কারের দাবীতে মানববন্ধনের আয়োজন করেন।  

 সম্প্রতি একটি নারীর সাথে নগ্ন ছবি সংক্রান্ত বিষয়ে স্কুল কর্তৃপক্ষ তাকে সাময়িক বহিষ্কার করেন। তাকে স্থায়ী বহিষ্কারের জন্য রবিবার(২০ সেপ্টেম্বর ) সকাল ১১টায় স্কুলের অভিভাবক সদস্য, ছাত্র-ছাত্রী, ও সুধীজন স্কুলের সামনে মানববন্ধন করেন।

 মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক মজিবুর রহমান, আব্দুল হাকিম, মোস্তাফিজুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, রাকিব সিদ্দিকী সোহাগ, ফারুক হোসেন,স্কুলের দশম শ্রেণীর ছাত্রী হালিমা খাতুন ও অষ্টম শ্রেণীর ছাত্রী মাইশা আক্তার প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন ,মোঃ  কিবরিয়া একজন লম্পট, স্কুলের চাকরির পূর্বে স্কুলের একটি মেয়েকে অস্ত্রের মুখে অপহরণ করার মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন জেল খাটার পর মহামান্য হাইকোর্ট থেকে জামিন পেয়ে চাকরিতে বহাল ছিলেন। সম্প্রতি একটি মেয়ের সাথে অশালীন নগ্ন ছবি করায় তাকে স্কুল থেকে সাময়িক বহিষ্কার করেন। উক্ত মেয়েকে নিয়ে চলে যাওয়ার ঘটনায় মেয়ের মা লাইলী সুলতানা শ্যামনগর থানায় ১৪ আগস্ট কিবরিয়া সহ চারজনকে আসামি করে ১৮ নং মামলা করেন। শ্যামনগর থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে সাতক্ষীরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেছেন। কিবরিয়াকে এখনো আটক করা সম্ভব হয়নি।

 স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব আলী প্রতিবেদকে জানান, স্কুল কর্তৃপক্ষ কিবরিয়াকে সাময়িক বরখাস্ত করেছে।   বহিস্কারের কাগজপত্র শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, খুলনা মাধ্যমকি ও উচ্চ শিক্ষা কার্যালয় এবং যশোর শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।


Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৬ ঘন্টা ১৭ মিনিট আগে