ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ সাতক্ষীরার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত অক্সিজেন না দেওয়ার অভিযোগে মৃত্যু গরমে সুস্থ থাকার উপায়, খাদ্যাভ্যাসে পরিবর্তন

ফেদায়ে ইসলাম রহ. এর জীবন-কর্ম শীর্ষক সেমিনার করবে ফেদায়ে ইসলাম ফাউন্ডেশন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফেদায়ে ইসলাম ফাউন্ডেশন (ফেইফা) এর নির্বাহী পরিষদের দায়িত্বশীল ও সদস্যদের নিয়ে পরামর্শ সভা মৌলভীবাজার শহরের মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদরাসার অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন চৌধুরী এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি আফজল হুসাইন। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ মাওলানা আব্দুস সুবহান। 

পরামর্শ সভায় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি মাওলানা ইবরাহীম খলীল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুফতি ফাহিম আল হাসান বর্ণভী, অর্থ সম্পাদক মাও. মনিরুল ইসলাম, সহ অর্থ সম্পাদক মুফতি শাব্বির আহমদ, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাও. আহমদ জুবায়ের জুয়েল, সহ দাওয়াহ বিষয়ক মাও. শাফির আহমদ শাকির, সাংস্কৃতিক সম্পাদক হা. শামছুল হক, সহ সাংস্কৃতিক সম্পাদক মাও. সাইফুর রহমান শাকির,  নির্বাহী সদস্য মাও. আব্দুস সুবহান, মাও. আইনুদ্দিন আল আজাদ, মাও. মামুন আহমদ, মাও. তাওহীদুল ইসলাম, হা. মাও. জামিল আহমদ, হা. মাও. নুরুল আমীন, মাও. আল আমিন, মাওলানা কামরুল ইসলাম প্রমুখ।

ফাউন্ডেশনের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুফতি ফাহিম আল হাসান বর্ণভী জানান-ঘন্টাব্যাপী অনুষ্ঠিত সভায় উপস্থিত দায়িত্বশীল ও সদস্যদের মতামতের ভিত্তিতে আল্লামা শায়খ খলিলুর রহমান হামিদী রহ.- জীবন ও কর্ম শীর্ষক সেমিনারের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া উপস্থিত সকল দায়িত্বশীল ও সদস্যরা পরামর্শ দিয়েছেন ফেদায়ে ইসলাম রহ.-এর শাগরেদ, আশেকান, ভক্ত মুরীদান, মুহীব্বীন মুতাআল্লিকিনদের ফাউন্ডেশনের সাথে যুক্ত করা।  পাশাপাশি ফাউন্ডেশনের কার্যকরি পরিষদের নতুন সদস্য বৃদ্ধি করা, স্থায়ী অফিস নির্ধারন করা। সভায় সামগ্রিক বিষয়াবলির পর্যালোচনা, কর্মপন্থা নির্ধারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়সহ আরও গুরুত্বপূর্ণ  কিছু বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলেও তিনি জানান।

পরিশেষে ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন চৌধুরীর মোনাজাতের মাধ্যমে পরামর্শ সভার সমাপ্তি হয়।

প্রসঙ্গত, বরুণার পীর শায়খুল হাদিস, ফেদায়ে ইসলাম আল্লামা শায়খ খলিলুর রহমান হামিদী রহ. এর মিশন ও ভিশন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ 

Tag
আরও খবর