দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

বরিশাল বিএমপি'র কমিউনিটি পুলিশিং ফোরাম কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত।

ছবি-- জামাল কাড়াল।


বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে মাননীয় পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ সাইফুল ইসলাম বিপিএম-বার মহোদয়ের সভাপতিত্বে বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর কমিউনিটি পুলিশিং ফোরাম কেন্দ্রীয় কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় কমিউনিটি পুলিশিং আধুনিক করার লক্ষ্যে বিশেষ গুরুত্বারোপ করে এ সময় মাননীয় পুলিশ কমিশনার মহোদয় বলেন, কমিউনিটি পুলিশিং হলো এমন একটি প্লাটফর্ম যেখানে পুলিশ ও জনতা ঐক্যবদ্ধ হয়ে সকল অন্যায়ের প্রতিরোধ  ও সমাধান করে। অপরাধ নিয়ন্ত্রণ ও পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি পুলিশিং কমিটি আরো স্মার্ট হতে হবে। তৃণমূল পর্যায়ে জনগনকে সম্পৃক্ত করে কমিউনিটি পুলিশিং ফলপ্রসূ ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণের দিক-নির্দেশনা প্রদান করেন।মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সময় তিনি বলেন, পুলিশ এবং জনগনের মধ্যে পারষ্পরিক আস্থা ও বিশ্বাস স্থাপনের মধ্যে দিয়ে জনবান্ধব পুলিশি ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে কমিউনিটি পুলিশিং কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে থানা এলাকায় অপরাধ সংগঠিত হওয়ার সাথে সাথে পুলিশকে দ্রুত জানিয়ে সেবা গ্রহণের জন্য আহ্বান করে সকলের সহযোগিতা কামনা করেন।এ সময় কমিউনিটি পুলিশিং ফোরাম কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন বিষয়ে কমিশনার মহোদয়ের নিকট তাদের মতামত তুলে ধরেন।সভায় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোহাম্মদ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ জুলফিকার আলী হায়দার,  উপ-পুলিশ কমিশনার (সিএসবি) জনাব মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) জনাব খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব বি.এম আশরাফ উল্যাহ তাহের, কমিউনিটি পুলিশিং ফোরামের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব কেএসএ মহিউদ্দিন মানিক, বীরপ্রতীক,  সাবেক অধ্যক্ষ  বিএম কলেজ বরিশাল ও সভাপতি কমিউনিটি পুলিশিং ফোরাম  জনাব প্রফেসর মোঃ ইমানুল হাকিম, সাধারণ সম্পাদক কমিউনিটি পুলিশিং ফোরাম জনাব এস.এম জাকির হোসেন সহ বিএমপি'র অন্যান্য উর্ধ্বতন কর্মকতাগন, কমিউনিটি পুলিশিং ফোরাম এর উপদেষ্টা ও  কেন্দ্রীয় কমিটির সদস্যগন।

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৩ ঘন্টা ৭ মিনিট আগে