সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

নিষিদ্ধ পিরানহা মাছ অবাধে বিক্রি, একজনের জরিমানা

আদমদীঘি সদর মাছ বাজারে অভিযান

বগুড়ার আদমীঘি ও সান্তাহার মাছের আড়ৎ ও হাটবাজারে নিষিদ্ধ পিরানহা ও বিদেশী মাগুর মাছ অবাধে বেচাকেনা চলছে। স্থানীয়দের অভিযোগ মাছ বাজার গুলোতে দুর্বল মনিটরিংয়ের কারনে নিষিদ্ধ এসব মাছ বেচাকেনা হয়ে থাকে। গতকাল সোমবার বেলা ১০টায় আদমদীঘি সদর মাছ বাজারে বিক্রি কালে পিরানহা মাছ জব্দ ও বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল ও থানা পুলিশ। 

আদমদীঘি সদর, সান্তাহার মাছের আড়ৎ, মুরইল, নসরতপুর, চাঁপাপুর, ছাতিয়ানগ্রাম, কুন্দগ্রামসহ কয়েকটি হাটবাজারে দেখা গেছে, উৎপাদন বিক্রি ও বহন নিষিদ্ধ রাক্ষুশি পিরানহা ও বিদেশী মাগুর মাছ অবাধে বিক্রি করা হচ্ছে। সাধারণ মানুষ রুপচাঁদা মাছ মনে করে বিষাক্ত এসব মাছ অবলীলায় কিনে খাচ্ছেন। ফলে তারা অজান্তেই চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন বলে অভিজ্ঞ মহল মনে করেন। গতকাল সোমবার সকাল থেকেই আদমদীঘি সদর মাছ বাজারে পিরানহা মাছ বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিত্তিতে বেলা ১০টায় নির্বাহি ম্যাজিষ্ট্রেট মুনিরা সুলতানা ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল ওই বাজারে অভিযান চালিয়ে মাছ ব্যবসায়ী স্বপন কুমার মন্ডলকে বিক্রির সময় বেশ কিছু সংখ্যক পিরানহা মাছসহ আটক করেন। পরে ভ্রাম্যমান আদালত তাকে ২ হাজার টাকা জরিমানা করে মাছ গুলো জব্দ করা হয়। 

Tag
আরও খবর