জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপসের পদত্যাগ নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলমান ঠাকুরগাঁওয়ে সোনার মূর্তির লোভ দেখিয়ে প্রতারণা, ভাই-বোন গ্রেপ্তার এক পশলা বৃষ্টিতেই ডুবে যায় বাবুপুর, উন্নয়নের ছোঁয়া নেই ড্রেনেজ ব্যবস্থায় র‌্যাবের অভিযানে খুশি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার শ্যামনগরে গ্রাম পুলিশ ও বাজার ব্যাবস্থাপনা সদস্যদের বর্জ্য ও স্যানিটেশন সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ দিনাজপুরে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বিএনপি জনবান্ধব ও সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার --এমপি জাহাঙ্গীর আলম ‎লোকালয়ে অজগরের হানা: উদ্ধার করে সুন্দরবনের অবমুক্ত আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে ইউএনও লাখাইয়ের মিনি কক্সবাজার নামে পরিচিত চিকনপুর ব্রিজে বর্ষার আগমনে বাড়ছে পর্যটকদের ভিড়। লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড প্রদান কার্যক্রম শুরু। তজুমদ্দিন চর ব্লক লিডারের অত্যাচারের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন। গোয়ালন্দের সন্তান রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিকের মৃত্যু ঘিরে প্রশ্ন, তদন্ত চায় পরিবার গোয়ালন্দে অটোরিক্সা চালককে হত্যা, গাড়ি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি জব্দ দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মোল্লা লালপুরে বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ অনুষ্ঠিত কচুয়ায় নিজ অর্থায়নে সড়কে গর্ত ভরাট করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হুসাইন জাকির

রামগড়ে ধর্ষণ মামলায় ব্যবসায়ি মল্লিকসহ ২ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল, পাসপোর্ট জব্দ

রামগড়ে ধর্ষণ মামলায় ব্যবসায়ি মল্লিকসহ ২ জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল, পাসপোর্ট জব্দ  


রামগড় (খাগড়াছড়ি)প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে এক গৃহবধূর দায়ের করা ধর্ষণ মামলার আসামি মোফাজ্জল হোসেন সিকদার  প্রকাশ  মল্লিক(৬৫) নামে এক ব্যবসায়ী ও তার সহযোগি মো: মোস্তফার বিরুদ্ধে চার্জশীট দাখিল করা হয়েছে। আদালতের  নির্দেশে পুলিশ ইতিমধ্যে  মোফাজ্জল হোসেন সিকদার প্রকাশ মল্লিকের পাসপোর্ট জব্দ করে। চার্জশীটভুক্তরা  গ্রেফতার হওয়ার পর  বর্তমানে  আদালত হতে জামিনে আছে। তারা দুজনই রামগড় পৌরসভার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা।  

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়,  দীর্ঘ তদন্ত, বাদি, বিবাদির বক্তব্য, তথ্য প্রমাণ নিশ্চিত হওয়ার পর মামলার তদন্তকারি কর্মকর্তা   রামগড় থানার এসআই  মো: শামছুল আমিন  আসামী মোফাজ্জল হোসেন সিকদার প্রকাশ  মল্লিক, পিতা মৃত মাতব্বর আলী সিকদার ও  মো: মোস্তফা পিতা অদুদ মিয়ার বিরুদ্ধে  নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, (সংশোধিত  ২০১০) ৯(১)৩০ ধারা ও পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(২) ধারায় আদালতে চার্জশীট (নম্বর -৩৪ তারিখ ১৭-৮-২৩)  দাখিল করেন।  এর আগে গোপনে বিদেশে পালিয়ে যাওয়ার পরিবল্পনা নেওয়ার বাদির অভিযোগের প্রেক্ষিতে  আদালতের নির্দেশে ১ নম্বর আসামী  মোফাজ্জল হোসেন সিকদার প্রকাশ মল্লিকের পাসপোর্ট জব্দ করে পুলিশ।

ধর্ষণের শিকার  গৃহবধূ রাধামালা ত্রিপুরার(ছদ্ম নাম)  অভিযোগে  উল্লখ করা হয়,  রামগড় শহরের উপকন্ঠে পুরাতন কৃষিব্যাংক ভবন সংলগ্নে একটি আবাসিক কোয়ার্টারে ভাড়া বাসায় থাকাকালীন পার্শ্ববর্তী ভবনের মালিক মোফাজ্জল হোসেন সিকদার প্রকাশ মল্লিক নামে এক ব্যবসায়ীর সাথে প্রতিবেশী হিসেবে তাদের পরিচয় হয়।  একদিন  প্রতিবেশী মল্লিক তাকে  মোস্তফা টেইলার নামে এক ব্যক্তির মাধ্যমে বাসায় ডেকে নিয়ে  জোরপূর্বক ধর্ষণ করে।  এসময়  মল্লিক তার স্মার্টফোনে ধর্ষণের ভিডিও ধারণ করেন।  ধর্ষণের পর  এ ঘটনা কাউকে না জানাতে বলা হয়  এবং প্রকাশ করলে  মোবাইলে ধারণ করা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় মল্লিক। রাধামালা আরও অভিযোগ করেন, পরবর্তীতে আপত্তিকর ভিডিও প্রচারের হুমকি দিয়ে  মল্লিক তাকে বহুবার ধর্ষণ করেছে। তার অত্যাচারে  এক পর্যায়ে মিরেরসরাইয়ের জোরারগঞ্জে বাসা ভাড়া নিয়ে চলে যাওয়ার পরও তিনি মল্লিকের পাশবিক নির্যাতন থেকে বাঁচতে পারেননি।  ভিডিও ছড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখিয়ে জোরারঞ্জের ভাড়া বাসায় গিয়েও  সে তাকে ধর্ষণ করে। তিনি বলেন,   এক সময় তার স্বামীকে পুরো ঘটনা জানানোর পর  তার পরামর্শে  খাগড়াছড়িতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে মোফাজ্জল হোসেন সিকদার (মল্লিক) ও তার সহযোগি মো: মোস্তফা টেইলারকে আসামী করে অভিযোগপত্র দায়ের করেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, আদালতের নির্দেশে  ২১-৩-২৩ তারিখ রামগড় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০, (সংশোধিত  ২০১০) ৯(১)৩০ ধারায়  একটি নিয়মিত মামলা রুজু করা হয়। সূত্র জানায়, থানায় মামলা রুজুর পরই আসামীদ্বয় হাইকোর্ট থেকে আগাম জামিন  নেয়। পরে জামিনের মেয়াদের শেষ দিনে   ৮ মে খাগড়াছড়িতে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত আবেদন নামঞ্জুর করে দুই আসামীকে জেলা কারাগারে প্রেরণ করেন। পরে পুনরায় তারা জামিনে ছাড়া পান।

Tag
আরও খবর