নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

রামুতে ৫ম শ্রেণির ছাত্রীকে অপহরণের চেষ্টা, ২ বখাটের কারাদন্ড

কক্সবাজারের রামুতে বিদ্যালয়ে যাওয়ার পথে অটোরিক্সায় তুলে ৫ম শ্রেণির ছাত্রীকে অপহরণের চেষ্টা চালিয়ে জনতার হাতে আটক হয়েছে ২ বখাটে। পরে ইউএনও’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ওই দুই যুবককে কারাদন্ড প্রদান করেন। সোমবার, ২১ আগস্ট সকাল পৌনে ৯ টায় রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের টিলাপাড়া এলাকায় এ অপহরণচেষ্টার ঘটনা ঘটে।

এ ঘটনায় কারাদন্ডপ্রাপ্তরা হলেন- রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা গুদাম কাটা এলাকার ছৈয়দ নুরের ছেলে আবদুল হক (২০) ও নুর আহমদের ছেলে রেজাউল করিম (২১)। এদের মধ্যে আবদুল হককে ১ বছরের এবং রেজাউল করিমকে ৬ মাসের সাজা দেয়া হয়েছে।

উখিয়ারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ উদ্দিন জানান- সোমবার সকালে বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী সাজেদা আকতার শিফা (১৩) আরও কয়েকজন সহপাঠির সাথে বিদ্যালয়ে আসছিলেন। পথিমধ্যে টিলাপাড়া এলাকায় পৌঁছলে আবদুল হক ও রেজাউল নামের দুই বখানে তাদের গতিরোধ করে। এসময় বখাটেরা অপহরণের উদ্দেশ্যে সাজেদা আকতার শিফাকে মুখ চেপে ধরে জোরপূর্বক একটি সিএনজি অটোরিক্সায় তুলে নেয়। এসময় ওই ছাত্রী আর্তচিৎকার দিলে পাশর্^বর্তী লোকজন এগিয়ে এসে অপহরণে জড়িত আবদুল হক ও রেজাউল করিমসহ সিএনজি গাড়িটি আটক করে। স্থানীয়রা বিষয়টি তাকে অবহিত করলে তিনি ৯৯৯ এ ফোন করেন। এরই প্রেক্ষিতে রামু থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বখাটে আবদুল হক ও রেজাউল করিম এবং অপহরণকারি চক্রের কবল থেকে উদ্ধার হওয়া ছাত্রীকে রামু উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে যান।

রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা জানান- ৫ম শ্রেণি পড়–য়া ছাত্রীকে অপহরণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে আবদুল হককে ১ বছরের এবং রেজাউল করিমকে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে।

উখিয়ারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আতিকুর রহমান জানান- ছাত্রী অপহরণের ঘটনায় দুই বখাটের কারাদন্ড প্রদানের ঘটনায় এলাকার অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে স্বস্থি ফিরে এসেছে। উৎফুল্ল অভিভাবকরা জানান- এ গ্রামে ইভটিজিং নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাড়িয়েছে। এভাবে হাতে-নাতে আটক ও সাজা দেয়ার ফলে এ ধরনের অপরাধ অনেকখানি কমে যাবে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে আর আতংকে থাকবে না।

Tag
আরও খবর