উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

চকরিয়ায় পুকুরের পানিতে মুরগী ফেলে দেয়ায় বিষয় নিয়ে তর্কাতর্কি ছোট ভাইকে পিটিয়ে হত্যা, আটক ৩

কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে মুরগি ফেলে দেওয়ার প্রতিবাদ করায় ছোট ভাইকে পিটিয়ে হত্যা করেছে বড় ভাই ও তার ছেলেরা। মঙ্গলবার সকাল ৮টার দিকে চকরিয়া পৌরসভার ৫নম্বর ওয়ার্ড করাইয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গিয়াস উদ্দিন (৪৮) ওই এলাকার নাজেম উদ্দিনের ছেলে।


এদিকে ঘটনার পরপরই দ্রুত অভিযান চালিয়ে সম্পৃক্ত তিনজনকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ।


জানা যায়, সকাল ৭টার দিকে গিয়াস উদ্দিনের একটি মুরগি তার বড় ভাই শাহাব উদ্দিনের বসত ঘরে প্রবেশ করে। এতে ক্ষিপ্ত হয়ে সাহাব উদ্দিন ওই মুরগিকে ধরে বাড়ির পাশে পুকুরে ছুঁড়ে মারে। একপর্যায়ে মুরগিটিকে পুকুরে দেখতে পেয়ে গিয়াস উদ্দিন এর কারণ জানতে চায়। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।


পরে গিয়াস উদ্দিন তার কাজে চলে যায়। সকাল ৮টার দিকে বড় ভাই শাহাবউদ্দিন, তার দুই ছেলে মো. সাদ্দাম ও সাজ্জাদ মো. সাঈদী মিলে ছোট ভাই গিয়াস উদ্দিনকে ঘরে ডেকে নিয়ে গাছ দিয়ে বেধড়ক পিটিয়ে হত্যা করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গিয়াস উদ্দিনকে মৃত ঘোষণা করেন।


চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সম্পৃক্ত অভিযোগে বড় ভাই ও তার দুই ছেলেকে আটক করা হয়েছে।

Tag
আরও খবর