সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

চান্দিনায় এলডিপি মহাসচিবের সাজা ও মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ এর বিরুদ্ধে সাজার রায় বাতিল ও মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা কলেজের সামনে ওই মানববন্ধন করেন। এলডিপি মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রেদোয়ান আহমেদ ওই কলেজটির প্রতিষ্ঠাতা।

২০০৭ সালে দায়ের করা ওই মামলায় ঢাকা বিশেষ জজ আদালত-২ গত ১৪ আগস্ট রেদোয়ান আহমেদের ৩ বছরের জেল, সম্পত্তি বাজেয়াপ্ত ও ৫০ লাখ টাকা অর্থদণ্ডের রায় দেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা মামলাটি ‘মিথ্যা-ষড়যন্ত্রমূলক’ বলে দাবি করে তা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এর আগে কলেজ মিলনায়তনে প্রতিবাদ সভা হয়। এতে বক্তৃতা করেন- কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, উপজেলা এলডিপি সহ-সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমান, মাধাইয়া ইউনিয়ন এলডিপি সভাপতি মো. আ. ছামাদ আড়তদার, সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, উপজেলা গণতান্ত্রিক যুবদল সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুর রহমান, মাধাইয়া ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল সভাপতি মো. আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. আতকার প্রধান প্রমুখ। এসময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর