সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

গলাচিপায় জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে গৃহপালিত হাঁস-মুরগি-কবুতর নিধন

পটুয়াখালীর গলাচিপায় জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে গৃহপালিত পাখি হাঁস-মুরগি-কবুতর নিধনের খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চরকাজল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড় চরকাজল এলাকায়। জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে ১৫০টি হাঁস, ৮০টি মুরগি ও ২টি কবুতর দিনের বেলায় মারা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী মো. হানিফ হাওলাদার। এ ঘটনায় গলাচিপা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। যার মামলা নং- ১০, তারিখ ১৮/০৮/২০২৩ খ্রি.। হানিফ হাওলাদার হচ্ছেন রতনদী তালতলী ইউনিয়নের নিম হাওলা গ্রামের মো. রজ্জব আলী হাওলাদারের ছেলে। আসামীরা হচ্ছেন মৃত. কাশেম সরদারের ছেলে মো. জসিম সরদার (৫০) ও জসিম সরদারের ছেলে মো. নাইম সরদার (২৫)। মামলাসূত্রে ও মামলার বাদী মো. হানিফ হাওলাদার জানান, গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড় চরকাজল এলাকার ১ নম্বর সাক্ষী মো. রেজাউল হাওলাদারের বাড়িতে গত ১৫ আগস্ট মঙ্গলবার বিকাল ৪ টায় জমিজমা নিয়ে আসামীদের সাথে দ্বন্দ্ব হয়। পূর্ব শত্রুতার জেরে বাড়িতে থাকা ১৫০টি হাঁস, ৮০টি মুরগি ও ২টি কবুতর প্রকাশ্যে দিনের বেলায় একই এলাকার মো. জসিম সরদার ও তার ছেলে মো. নাইম সরদার সহ আরো কয়েকজন মিলে হাঁসগুলোকে মেরে ফেলে এবং বাড়িতে পুরুষ মানুষ না থাকায় মহিলাদের উপর ক্ষিপ্ত হয় এবং খারাপ ভাষায় গালাগালি করেন। এ ঘটনায় হানিফ হাওলাদার বড়শিবা পুলিশ ফাঁড়িতে জানালে ততক্ষনাত পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোক্তার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন ও হাঁস-মুরগি-কবুতর মারা হয়েছে এর আলামত পাওয়া যায়। এ বিষয়ে হানিফ হাওলাদার গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন জানান, মামলা হয়েছে। আসামীদের ধরার প্রক্রিয়া চলছে।

আরও খবর