খুলনার কয়রায় জমি বিরোধে রক্তক্ষয়ী সহিংসতায় নিহত ১ টাঙ্গাইলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ নিহত ১ অনুপ্রবেশ আশঙ্কায় সতর্ক সীমান্তরক্ষী বাহিনী ঈশ্বরগঞ্জের আনোয়ারুল হক জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত লাখাইয়ে মন্দিরে অপবিত্র মল ও শশ্মানে ভাংচুর, আতংকিত হিন্দু সমাজ । কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিওর ৮ লক্ষাধিক টাকা আত্মসাৎকারী গ্রেফতার শ্রীমঙ্গলে জাম্বুরাছড়ার বেহাল সড়ক সংস্কার ও পাকা করণের দাবিতে মানববন্ধন লাখাইয়ের বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত_৩। বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ শান্তিগঞ্জে পিএফজি-ওয়াইপিজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড, অভিযান অব্যাহত রাখার ঘোষণা ইউএনওর ঝিনাইগাতীতে অবৈধ বালু পাচার ঠেকাতে গিয়ে হামলার শিকার দুই বনকর্মী ঘাটাইলে নিখোঁজের চারদিন খাল থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার ‎সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: অস্ত্র ও গুলিসহ আটক কুখ্যাত বনদস্যু বাহিনীর সদস্য জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

আশাশুনিতে শত বছরের পৈত্রিক ও রেকর্ডীয় জমি জবর দখল

আশাশুনিতে শতাধিক বছরের পৈত্রিক ও বর্তমান জরিপে রেকর্ডীয় ভোগ দখলীয় জমি জবর দখল ও ভূমির আকৃতি প্রকৃতি নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে প্রতিকার প্রার্থনা করে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
উপজেলার তুয়ারডাঙ্গা গ্রামের মৃত তফিল উদ্দীন মোল্যার ছেলে বীর মুক্তিযোদ্ধা রজব আলি মোল্যা ফকরাবাদ মৌজায় এসএ ৪০৫, ৪০৩ ও ৩৮২ নং খতিয়ানে যথাক্রমে ৩৯১, ৯২৫, ১২৮, ১৩০ এবং ৯২৩, ৯২৪ ও ৯৩২ দাগে ২৯ একর ভূমি পৈত্রিক সম্পত্তি হিসাবে বংশ পরম্পরায় ভোগ দখল করে আসছেন। বর্তমান জরিপে তার নিজের নামে ২৭.২৫ একর জমি রেকর্ডভুক্ত হয়েছে। জমিতে ধান চাষ হয়ে থাকে। যেখানে ১৩ জন প্রজাকে রেজিষ্ট্রী করে জমি দখল বুঝে দেওয়ার পর তারা সেখানে ঘর বেধে ও অন্যান্য অবকাঠামো নির্মানসহ বসবাস ও চাষাবাদ করে আসছেন। প্রতিপক্ষ দীর্ঘদিন যাবৎ উক্ত জমিতে জবর দখল ও বিভিন্ন ভাবে ক্ষতিসাধনের চেষ্টা করে আসছেন।
এনিয়ে মহামান্য হাইকোর্টে ১৩৫৮২/১৫ রিট পিটিশান দাখিল করলে বিজ্ঞ বিচারক শুনানি শেষে প্রথমে উভয় পক্ষকে স্থিতিশীলাবস্থা বজায় রাখতে আদেশ দেন। এবং ১৪.০৯.২২ তাং রুল নিস্পত্তি না হওয়া পর্যন্ত স্ট্যাটাস্ক মঞ্জুর করা হয়েছে। এছাড়া সিনিঃ জজ আদালতে ৯৬/১৩ নং মামলা রুজু হলে খারিজ করা হয়। তা স্বত্তেও প্রতিপক্ষ বারবার জবর দখল চেষ্টা ও ক্ষয়ক্ষতি করতে বারবার তৎপর রয়েছে। সবশেষ গত ১৭ আগষ্ট সকাল ৮.৩০ টার দিকে তুয়ারডাঙ্গা গ্রামের শাহিন মোল্যা, ইব্রাহিম খলিল ও জাকির হোসেন অজ্ঞাতনামা ১০/১৫ জনকে সাথে নিয়ে বেআইনি দলবদ্ধ হয়ে রাম দা, লাঠি, শাবল, লোহার রড, দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে জমি জবর দখল করেন এবং ভূমির আকৃতি প্রকৃতি নষ্ট করে ক্ষতিসাধন করেন। এব্যাপারে বীর মুক্তিযোদ্ধা বাদী হয়ে থানায় ১৮ আগষ্ট লিখিত অভিযোগ দাখিল করেন। পুলিশ ঘটনাস্থানে গিয়ে কাজ বন্ধ করে দিলেও একদিন পরে আবার কাজ শুরু করা হয়। আদালতের নির্দেশ অমান্য ও বেআইনী জনতাবদ্ধ হয়ে জবর দখল ও জমির আকৃতি বিনষ্টকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য আইন প্রয়োগকারী সংস্থাসহ সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

Tag
আরও খবর