দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

ত্বকের বয়স আটকে দিন কয়েকটি খাবারে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-08-2023 01:39:27 am

বয়সের সঙ্গে সঙ্গে ত্বকেও বাহ্যিক পরিবর্তন আসবে, সেটাই স্বাভাবিক। ত্বকের আঁটসাঁট ভাব ক্রমশ ঢিলে হতে শুরু করে, কমে যায় উজ্জ্বলতা। তাই বলা চলে প্রৌঢ়ত্বের দোরগোড়ায় দাঁড়িয়েও ত্বকের উজ্জ্বলতা ধরে রাখা কঠিন।


অনেকে নামী-দামী ব্র্যান্ডের রুপচর্চার পণ্য ব্যবহার করেও তেমন ফল পান না। আবার কিছু চিকিৎসা আছে ত্বকের বয়স ধরে রাখার কিন্তু যা অত্যন্ত ব্যয়বহুল।


তাই বয়সের সাথে সাথে ত্বকের যত্নে অনেক নিয়ম মানতে হয়। নিয়ম মেনে খাওয়াদাওয়া করতে হয়। ত্বকের অন্যতম পুষ্টি হল কোলাজেন। এই পুষ্টির গুণেই সতেজ থাকে ত্বক। বয়স বাড়লে কোলাজেনের মাত্রা কমতে থাকে। কয়েকটি খাবার আছে, যেগুলি নিয়ম করে খেলে সেই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।


১) ডিম : শুধু শরীরের নয়, ত্বকের খেয়াল রাখতে ডিমের উপকারিতা কম নয়। ডিমে রয়েছে এমন উপাদান, যা কোলাজেন উৎপাদন করে। ডিমে একই সঙ্গে রয়েছে বায়োটিন, যা ত্বক টানটান রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


২) ভিটামিন-সি জাতীয় খাবার : সাইট্রাস গোত্রের কিছু ফল ত্বকের খেয়াল রাখতে পারে। বিশেষ করে যে সব ফলে ভিটামিন সি আছে, তা বেশি করে খাওয়া জরুরি। কমলালেবু, আঙুরে ভিটামিন সি-র পরিমাণ বেশি। এই ভিটামিন কোলাজেন উৎপাদন করে। ফলে ত্বকের জেল্লা ধরে রাখতে এই ফলগুলি বেশি করে খান। 


৩) জিংক জাতীয় খাবার : শরীরে কোলাজেন উৎপাদন করতে জিঙ্কেরও ভূমিকা রয়েছে। এই খনিজ কোলাজেন প্রোটিন ধ্বংস হতে বাঁধা দেয়। শরীরে জিঙ্কের পর্যাপ্ত জোগান দিতে খাদ্যতালিকায় কুমড়োর বীজ, কাজুবাদাম, দুগ্ধজাত খাবার বেশি করে রাখতে পারেন।


৪) বেল পেপার বা ক্যাপসিকাম : নানা বাহারি খাবারে বেল পেপার বা ক্যাপসিকাম ব্যবহার করা হয়। খাবারের স্বাদ বৃদ্ধি করার পাশাপাশি ত্বকের দেখাশোনাতেও ক্যাপসিকামের জুড়ি মেলা ভার। লাল, হলুদ ক্যাপসিকামে ভিটামিন সি আছে ভরপুর পরিমাণে। এ ছাড়াও রয়েছে ক্যারোটিনয়েড। ত্বকের পুষ্টি কোলাজেন উৎপাদনে এর ভূমিকা অনবদ্য।


৫) ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার : কোলাজেন উৎপাদনে সাহায্য করে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড। এই ধরনের ফ্যাটি অ্যাসিড সাধারণত সামুদ্রিক মাছেই থাকে। ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড ত্বক ভিতর থেকে টানটান রাখে। সেই সঙ্গে ত্বকের সজীবতা বজায় রাখে। তাই রোজ না হলেও ফ্যাটি অ্যাসিডযুতক্ত মাছ মাঝেমাঝেই খাওয়া যেতে পারে।


আরও খবর




6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

১১৫ দিন ২১ ঘন্টা ৪৮ মিনিট আগে


6a1ffff6c89c2-030626042038.webp
অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন

১৩৬ দিন ৩ ঘন্টা ৪০ মিনিট আগে