দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

বগুড়ায় শোরুমে দুর্ধর্ষ চুরি


আব্দুল মোমিন শেরপুর বগুড়া প্রতিনিধি 


বগুড়ার শেরপুর পৌরশহরের ধুনট রোড মোড়ে বিআরবি কেবলস শো-রুমে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

বুধবার গভীর রাতের কোনো এক সময়ে এই চুরির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা শোরুমের তালা ভেঙে বিআরবি তারের কয়েলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।


শোরুমের ম্যানেজার মীর সাদিকুল হাসিব জানান, রাত ৪টার দিকে হেড অফিস থেকে ফোন পেয়ে শোরুমে গিয়ে দেখি প্রধান দরজার তালা কাটা। পরে সিসি ক্যামেরায় দেখতে পাই দুর্বৃত্তরা রাত ১টা থেকে ৪টার মধ্যে শোরুমে প্রবেশ করে মূল্যবান বিআরবি তারের কয়েল ও অন্যান্য সামগ্রী নিয়ে গেছে। যার মূল্য আনুমানিক ২০ লাখ টাকা।


শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা জানান, খবর পেয়ে ভোরেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৩ ঘন্টা ৪ মিনিট আগে