উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

পেকুয়ায় জমি বিক্রির টাকা নিয়ে উধাও ভাতিজা

জমি বিক্রির দুই লক্ষ টাকা নিয়ে উধাও হয়েছে কলিম উল্লাহ নামের এক ব্যক্তি। কলিম উল্লাহ উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কুতুবপাড়া এলাকার শাহাব উদ্দিনের ছেলে। ভুক্তভোগী গিয়াস উদ্দিন একই এলাকার বাসিন্দা। সম্পর্কে তাঁরা আপন চাচা-ভাতিজা। বুধবার দুপুরের দিকে পেকুয়া সাব-রেজিস্ট্রি অফিস থেকে আমানতে রাখা টাকা নিয়ে পালিয়ে যায় কলিম উল্লাহ।


ভুক্তভোগী গিয়াস উদ্দিন বলেন, আমরা চার ভাই বোন ১২শতক জমি বিক্রি করি। ক্রেতা নাছির উদ্দিন আমাদের আপন ভাই। সে সৌদি প্রবাসি। কলিম উল্লাহ আমার আপন ভাতিজা। তাঁর পিতা শাহাব উদ্দিন ও আমার জমি বিক্রির মধ্যস্থকারী কলিম উল্লাহ। বুধবার দুপুরে জমি কবলা সম্পাদন হয়েছে। এর আগে জমি বিক্রির অগ্রিম দশ হাজার টাকা গ্রহন করি। দুই শতক জমির বাকি পঞ্চাশ হাজার টাকা কবলা সম্পাদের দিন পরিশোধ করার কথা ছিল। বিকাশের মাধ্যমে টাকা উত্তোলন করে দেওয়ার কথা বলে সে সটকে পড়ে।

তিনি আরো বলেন,শুধু আমার পঞ্চাশ হাজার টাকা নয়,তাঁর পিতার জমি বিক্রির দেড় লক্ষ টাকাও নিয়ে কৌশলে রেজিস্ট্রি অফিস থেকে মোটর সাইকেল যোগে পালিয়ে যায় কলিম। ভাতিজা হিসেবে তাকে বিশ্বাস করেছি। টাকা দিচ্ছি, দিব বলে সে প্রতারণার আশ্রয় নিয়েছে। দুপুরে খাবার খেতে পেকুয়া বাজারে একটি হোটেলে আমাদের দু’ঘন্টা বসায় রেখেছে। কিন্তু তাঁর কোন হদিস নেই। পরে মোবাইলে কল দিলে অন্যজন তাঁর ফোন রিসিভ করে। বিশ্বাস করাটাই আমার অপরাধ হয়েছে।


এবিষয়ে অভিযুক্ত কলিম উল্লাহ জানান, চারজনের টাকাই পরিশোধ করা হয়েছে। টাকা না নিয়ে কেউ জমি রেজিস্ট্রি দেয় নাকি। এটা আমার বিরুদ্ধে অপপ্রচার।

Tag
আরও খবর