নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

বর্ধিত সভায় চেয়ার না পেয়ে ছাত্রলীগ নেতার পদত্যাগ: সড়ক অবরোধ, পরে প্রত্যাহার

বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন ছাত্রলীগ নেতা মইন উদ্দিন।


বৃহস্পতিবার বিকেল ৫:২৩ মিনিটে মইন উদ্দিন তার ফেইসবুক একাউন্টের এক পোস্টে এই পদত্যাগের কথা জানান।



সেই ফেইসবুক পোস্ট সরাসরি তুলে ধরা হলো–


“আমার প্রাণের চেয়েও প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম।

অতিদ্রুত কেন্দ্রের কাছে আমি আমার পদত্যাগপত্র পৌঁছে দিবো।

আমাকে মাফ করে দিয়েন সবাই।”


ছাত্রলীগের একাধিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় ছাত্রলীগের আয়োজনে আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ছাত্র সমাবেশ উপলক্ষে কক্সবাজার জেলা ছাত্রলীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সেখানে সামনের সারিতে বসার জন্য সিট না পেয়ে এমন সিদ্ধান্ত নেয়।



তবে এই বিষয়ে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি/ সাধারণ সম্পাদক এখনো পর্যন্ত কোন ধরনের প্রতিক্রিয়া জানায় নি।


এদিকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মইন উদ্দিন পদত্যাগ করায় সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে তার সমর্থকেরা। কক্সবাজার শহীদ সরণী মোড়ে( ঘুমগাছ তলা) টায়ার জ্বালিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে মইনের সমর্থকেরা। এতে পুরো শহর জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। পরে সন্ধ্যা সাড়ে ৭ টায় ছাত্রলীগ নেতা মইন উদ্দিন এবং সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এসে নেতাকর্মীদের অনুরোধ করলে সড়ক অবরোধ প্রত্যহার করে নেন। এসময় মইন উদ্দিন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি হোসাইন সাদ্দামের সাথে তার কথা হয়েছে এবং তার পদত্যাগপত্র গ্রহন করেনি বলে জানান। সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক ছাত্রলীগের নেতাকর্মীদের কেন্দ্রীয় নির্দেশনা অনুসরণ করে ১ সেপ্টেম্বর ঢাকার ছাত্র সমাবেশ সফল করার আহবান জানান।

Tag
আরও খবর