কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশীর মৃত্যু শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী দুর্ঘটনায় আহত কলেজছাত্র ইমতিয়াজের ইন্তেকাল লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদনসভাপতি বিজ্ঞ আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ এহছানুল হক, লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদনসভাপতি বিজ্ঞ আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ এহছানুল হক, কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর

আশাশুনি উপজেল চেয়ারম্যানের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ

 আশাশুনি থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহসম্পতিবার (২৪ আগষ্ট) বেলা ১১.৩০ টার দিকে এ সৌজন্য সাক্ষাৎ করা হয়।
আশাশুনি থানায় বুধবার নবাগত ওসি বিশ্বজিৎ কুমার অধিকারী যোগদান করেন। যোগদানের পর বৃহস্পতিবার তিনি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি সাক্ষাৎ করেন। এসময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম নবাগত ওসির সুস্থতা কামনা করেন। থানার আইন শৃংখলা রক্ষা, অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন, নানা ভাবে অপরাধকারীদের হাতে সমস্যা জর্জরিত মানুষের পাশে থেকে শান্তি শৃংখলা অটুট রাখার আহবান জানান। তিনি বলেন, আমার কোন চাহিদা নেই, আমার একটাই চাওয়া পাওয়া সেটা হলো, উপজেলার সকল ক্ষেত্রে আইন শৃংখলা অটুট থাক সে ব্যবস্থা গ্রহনে কোন রকম ত্রæটি যেন না করা হয়। সকল মানুষ পুলিশের কাছে আইনগত সহযোগিতা কামনা করে থাকে। দুরভিসন্ধী নিয়ে যারা সমাজে স্বার্থান্বষণে কাজ করে থাকে তাদের থেকে মানুষ নিরাপদ থাক সেজন্য তিনি নবাগত ওসির সুচিন্তিত ও ন্যায় সংগত ব্যবহার কামনা করেন। নবাগত ওসি বিশ্বজিৎ কুমার অধিকারী তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনের মাধ্যমে থানা এলাকাকে শান্তিপূর্ণ রাখতে সাধ্যমত চেষ্টা করবেন বলে আন্তরিকার সাথে আশা ব্যক্ত করেন।

Tag
আরও খবর