সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

আদমদীঘিতে চালককে বিস্কুট খাইয়ে অচেতন করে টমটম ছিনতাই

অসুস্থ রাসেল খান, ছবিটি হাসপাতাল থেকে নেয়া

বগুড়ার আদমদীঘিতে বিস্কুট-কলা খাইয়ে রাসেল খান (২৬) নামের এক টমটম চালককে অসচেতন করে তার ব্যাটারী চালিত ইজিবাইক (টমটম) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা চালক রাসেল খানকে অসচেতন অবস্থায় উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করেছেন। গত বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় আদমদীঘি উপজেলা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। চালক রাসেল খান নওগাঁ জেলার আত্রাই উপজেলার হিসাবদি নগর গ্রামের আলফাজ খানের ছেলে।

টমটম চালক রাসেল খানের চাচা রুবেল খান জানায়, প্রায় চার মাস আগে রাসেল কিস্তিতে আড়াই লাখ টাকা দিয়ে একটি নতুন ব্যাটারী চালিত ইজিবাইক (টমটম) কিনে নওগাঁর আবাদপুকুর-রানীননগর রাস্তায় যাত্রী বহন করছিল। গত বুধবার (২৩আগস্ট) দুপুরে আবাদপুকুর বাজারে অজ্ঞাত তিন ব্যক্তি নিজেদের ডিজিএফআইয়ের লোক পরিচয় দিয়ে আদমদীঘি থানায় যাবে বলে ৪০০ টাকায় ভাড়া চুক্তি করে টমটম গাড়ি-টি নিয়ে আদমদীঘিতে আসেন। এরপর ওই তিন ব্যক্তি টমটমসহ রাসেলকে নিয়ে আদমদীঘি উপজেলা চত্বরের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তারা চালক রাসেলকে বিস্কুট, কলা ও মাম পানি খাইয়ে অসেচতন করে ফেলে রেখে কৌশলে টমটম গাড়িটি নিয়ে সটকে পড়ে। সন্ধ্যার পর স্থানীয় লোকজন চালক রাসেলকে অসচেতন অবস্থায় উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করান।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুর্বৃত্তদের আটক ও টমটম গাড়িটি উদ্ধারে চেষ্টা চলছে।

Tag
আরও খবর