সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

কুমিল্লায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

কুমিল্লায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। কুমিল্লায় বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি। কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।


ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর আয়োজনে কুমিল্লা জেলা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারি পরিচালক লিটন চন্দ্র সরকারের সঞ্চালনায় বক্তৃতা করেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, সিনিয়র সহসভাপতি বীরমুক্তি নির্মল পাল, কুমিল্লা মহানগর সাধারন সম্পাদক অচিন্ত দাস টিটু, জেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক বিষ্ণু কুমার ভট্টাচার্য  হিন্দু বৌদ্ধ খ্রিস্টার্ণ ঐক্য পরিষদ সভাপতি চন্দন রায়, সাধারন সম্পাদক তাপস বক্সী,অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক, অধ্যাপক শ্যাম প্রসাদ ভট্টাচার্য, জাগো হিন্দু পরিষদ এর সাধারণ সম্পাদক কিশোর দাস, হিন্দু মহাজোট সাধারণ সম্পাদক এড. মানিক ভৌমিক, সাধারণ সম্পাদক তাপস বক্সী, আইনজীবী ঐক্য কমিটির সাধারণ সম্পাদক এড. সুবির নন্দী প্রমুখ। পরে মন্দিরভিত্তিক গীতা স্কুলের শিক্ষক পপি পাল এর সঞ্চালনায় বিশেষ প্রার্থনায় বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহতের আত্মার শান্তি কামনা করা হয়।

আরও খবর