রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ নরসিংদী পলাশে অবৈধভাবে মওজুদ কৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ও জরিমানা পদ্মা ভাঙে, চর জাগে—তবু থামে না পদ্মার পারের মানুষের জীবনসংগ্রাম বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই--শিক্ষামন্ত্রী বানিয়াচংয়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা আসলেন জয় করলেন চলে গেলেন ইউএনও মাহামুদুল হাসান জয়পুরহাটে জামায়াত নেতা প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন এসআই কামাল হোসেনের বিরুদ্ধে আসামিদের রক্ষায় বাদীকে মামলায় হয়রানির করায় এসপির কাছে অভিযোগ অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর সফল করতে বাঘারপাড়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ প্রস্তুতি সভা কচুয়ায় শিক্ষামন্ত্রীর নির্দেশে খাজনা ও পরিবহন টোল আদায় বন্ধ! স্বস্তিতে ফিরেছে জনজীবন মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি

চান্দিনায় ‘সমলয়’ পদ্ধতিতে আমনের চাষাবাদ শুরু

কুমিল্লার চান্দিনায় ‘সমলয়’ পদ্ধতিতে আমনের চাষাবাদের উদ্বোধন করা হয়েছে। ওই পদ্ধতিতে শ্রমিক ছাড়াই শুধুমাত্র যান্ত্রিক ভাবে ধানের চারা রোপন করা সম্ভব হয়।

শুক্রবার (২৫ আগস্ট) সকালে পৌরসভাস্থ ছায়কোট পশ্চিম পাড়া মাঠে রোপা আমন মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয়ে রোপা আমন ধান চাষাবাদে পরিপক্ব চারা শ্রমিক ছাড়া যান্ত্রিক পদ্ধতিতে রোপণ কাজের উদ্বোধন করা হয়। এ পদ্ধতিতে চান্দিনায় ৫০ একর জমিতে আমন ধানের চারা রোপন করা হবে বলে জানায় উপজেলা কৃষি অফিস।
এ উপলক্ষে ওই মাঠে স্থানীয় কৃষকদের নিয়ে সমাবেশের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, পৌর মেয়র শওকত হোসেন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, সাবেক পৌর মেয়র মফিজুল ইসলাম, চান্দিনা থানা অফিসার ইন-চার্জ সাহাবুদ্দিন খান, উপজেলা কৃষক লীগ সভাপতি মনির খন্দকার। কৃষকদের পক্ষে বক্তৃতা করেন ছায়কোট গ্রামের কৃষক ফয়েজ আহমেদ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৩-২০২৪ অর্থবছরে সমলয় পদ্ধতিতে ৫০একর জমিতে আমন ধান আবাদ হচ্ছে। রোপন পদ্ধতি দেখে কৃষকরা উদ্বুদ্ধ হয়েছে। সমন্নিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের অধীন পৌরসভা ব্লকে ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে আমন ধানের চারা রোপন করা হয়।

সর্বাধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উচ্চ ফলনশীল ব্রিধান-৯৫ জাত ব্যবহার, ট্রেতে বীজ বপন, কম বয়সের চারা রোপন, চারা রোপনে রাইজ ট্রান্সপ্লান্টার ব্যবহার, সুষম সার ব্যবহার, আইল ফসল, ধান কর্তনে কম্বাইন হারভেস্টার ব্যবহার করে উৎপাদন বাড়ানো, উৎপাদন খরচ সাশ্রয় করা, কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে ভরা মৌসুমে কৃষি শ্রমিকের সংকটের সমাধান সম্ভব হবে এই সমলয় চাষাবাদে।
উপজেলার ছায়কোট-হারং-তুলাতুলী গ্রামের ১০৩ জন কৃষক একসঙ্গে ৫০ একর জমিতে বোরো ধান রোপন করেছে। এতে বীজ বপন হয় ট্রের মাধ্যমে ২২-২৪ দিনের চারাগুলো রাইজ ট্রান্সপ্লান্টার মেশিন দিয়ে রোপন করা হয়। রোপনের সময় এলাকার কৃষকদের মাঝে কৌতুহল দেখা যায়।
এ বিষয়ে পৌরসভা ব্লকের কৃষক জালাল উদ্দিন বলেন- উপজেলা কৃষি অফিস থেকে আমরা সংঘবদ্ধ হয়ে ‘সমলয়’ পদ্ধতিতে আমন ধান আবাদের প্রশিক্ষণ গ্রহন করে এ গ্রামে এই প্রথম প্রযুক্তির মাধ্যমে আবাদ করা হচ্ছে।
কৃষক মোসলেম উদ্দিন বলেন- ‘সমালয়’ পদ্ধতিতে আমন ধান চাষের জন্য ৫০ একর জমি প্রস্তুত করে আজ মেশিন দিয়ে রোপন করেছি। মেশিন দিয়ে জমি ধান রোপন করতে অনেক সাশ্রয় আর সময়ও কম লাগে। এরকম মেশিন আছে তা জানলে কৃষি কাজ আরও সহজ ও লাভ জনক হতো।
এ বিষয়ে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সারোয়ার হোসেন জানান, সমন্নিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের অধিনে চান্দিনার পৌরসভা ব্লকে ব্রিধান-৯৫ পঞ্চাশ একর জমিতে রোপন করা হয়। উপজেলা কৃষি অফিস থেকে সার্বক্ষণিক দেখা শোনা ও চাষিদের পরামর্শ প্রদান করা হচ্ছে।

আরও খবর