নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

রোহিঙ্গা শিবিরে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল!

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ টহল দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


শনিবার (২৬ আগস্ট) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বালুখালীর ৮ নম্বর (পশ্চিম) ক্যাম্পে এ টহল দেওয়া হয়। টহলে এপিবিএনের ৩০০, জেলা পুলিশ, বিজিবি ও র‌্যাবের ৪০ জন করে, আনসার বাহিনীর ৫০ জন সদস্য অংশগ্রহণ করেন।


রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ এপিবিএনের সহ-অধিনায়ক পুলিশ সুপার সাইফুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, মূলত ক্যাম্পের নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন সময় যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে টহলটি হয়েছে। তিন ঘণ্টার টহলে ক্যাম্পের আশপাশে ঘুরে দেখা হয়েছে।





১৪ এপিবিএনের অধিনায়ক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদ জানান, বুধবার (২৩ আগস্ট) রাতে আইনশৃঙ্খলা বাহিনীর চট্টগ্রাম ও কক্সবাজারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা সভা করেছেন। সভায় ১২টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেখানে নিয়মিত যৌথ টহল ও বিশেষ অভিযান পরিচালনার একটি সিদ্ধান্ত রয়েছে। যার আলোকে শনিবারের টহল অনুষ্ঠিত হলো।


২৫ আগস্ট রোহিঙ্গা প্রত্যাবসনের ছয় বছর পূর্ণ হয়েছে। কক্সবাজার জেলা পুলিশের তথ্যমতে, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ২০২৩ সালের ২১ আগস্ট পর্যন্ত ১১ ধরনের অপরাধে ৩ হাজার ২০টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি ৬ হাজার ৮৩৭ জন। যেখানে ১৬৪টি হত্যার ঘটনায় মামলা হয়েছে ১৩১টি। আসামির সংখ্যা ৯৯১ জন। এ ছাড়া ২৩৮টি অস্ত্র মামলায় আসামি ৫৫২ জন, ২ হাজার ৫৭টি মাদক মামলায় আসামি ২ হাজার ৯৭৯ জন, ৯৪টি ধর্ষণ ও ধর্ষণচেষ্টার মামলায় আসামি ১৪৪টি, ৪২টি ফরেনার্স অ্যাক্ট মামলায় আসামি ১০৪ জন, ৪৪টি অপহরণ মামলায় আসামি ২২২ জন, ৬৫টি বিশেষ ক্ষমতা আইন মামলায় আসামি ১৩৩ জন, ৭টি পুলিশ আক্রান্ত মামলায় আসামি ৭৭ জন, ৬২টি ডাকাতি ও ডাকাতি প্রস্তুতি মামলায় আসামি ৫০৫ জন, ৩৭টি মানব পাচার মামলায় আসামি ১৮৯ জন ও ২৪৩টি অন্যান্য মামলায় আসামি ৯৪১ জন।

Tag
আরও খবর