দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

বগুড়া শেরপুরে জায়গা বিক্রির নামে টাকা আত্মসাতের অভিযোগ


শেরপুর বগুড়া প্রতিনিধি


বগুড়ার শেরপুরে জায়গা বিক্রির নামে ১৭ লাখ টাকা নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে। সেই সঙ্গে বসতবাড়ি থেকে উচ্ছেদ, প্রাণ নাশসহ নানা হুমকি ধামকি দেওয়া অব্যাহত রেখেছেন তারা। মঙ্গলবার (২৯আগস্ট)

 সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন করেছে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর নতুনপাড়া গ্রামের মৃত মোজাম আকন্দের ছেলে ফরিদুর রহমান আকন্দ। 

তিনি বলেন, ‘আমি একজন অসহায় কর্মজীবি মানুষ। আমার কোনো জায়গা-জমি নাই। এমনকি মাথাগোঁজার বসতবাড়িও নেই। তাই অনেক কষ্টে একই ইউনিয়নের বনমরিচা এলাকায় জায়গা কেনার উদ্যোগ গ্রহণ করি। এরই ধারাবাহিকতায়

 বনমরিচা গ্রামের সুমন, তারা বানু ও গোলাপি বেগমের মালিকানাধীন ছয় শতক জায়গা কেনার জন্য চুক্তিবদ্ধ হই। এজন্য সতের লাখ টাকা পরিশোধ করে তাদের নিকট থেকে জমি রেজিস্ট্র করার লক্ষ্যে সম্পাদনও করা হয়েছে। পাশাপাশি

 জমিটি দখলে নিয়ে সেখানে বসতবাড়ি নির্মাণ কাজ করা শুরু করি। বাড়িতে টাকা পয়সা খরচ একটু বেশি হওয়ায় জমি রেজিস্ট্রি করার জন্য একটু সময় নেওয়া হয়।’ ফরিদুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘বর্তমানে আমার টাকা পয়সা

 সংগ্রহ হয়ে গেছে। তাই বিক্রিতাদেরকে জমিটি রেজিস্ট্র করতে বলি। কিন্তু তারা নানা তালবাহানা শুরু করেন। এমনকি চিহিৃত একটি প্রতারক চক্রের সঙ্গে যোগসাজস করে বিক্রি করা জমিটি রেজিস্ট্রি করে দিতে অস্বীকৃতি জানান। সেই 

সঙ্গে ওই পরিমাণ টাকা আত্মসাতের চেষ্টা চালাচ্ছেন। এছাড়া আমার কেনা ওই জায়গায় গড়ে তোলা বসতবাড়ি উচ্ছেদ করার জন্য পরিকল্পনা করছেন। এরই ধারাবাহিকতায় প্রাণনাশসহ নানা হুমকি-ধামকি দেওয়া অব্যাহত রেখেছেন বলেও 

সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি। এদিকে ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত সুমন মিয়া কোনো মন্তব্য করতে রাজী হননি। এমনকি এই বিষয়ে সাংবাদিকদের নিকট কোনো মন্তব্য করবেননা বলে ফোনের সংযোগ কেটে দেন

Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৩ ঘন্টা ৪ মিনিট আগে