সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

আদমদীঘিতে কলেজ ছাত্রী অপহরণের ১২ দিন পর উদ্ধার, গ্রেফতার-১

কলেজ ছাত্রী অপহরণ মামলায় গ্রেফতারকৃত আব্দুল হাই

বগুড়ার আদমদীঘিতে অপহরণের ১২ দিন পর এক কলেজ ছাত্রী (১৭) কে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৩০ আগস্ট) সকালে অভিযান চালিয়ে দুপচাঁচিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। এসময় আব্দুল হাই সরকার (২২) নামের মুল অপহরণকারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আব্দুল হাই লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

আদমদীঘি থানা পুলিশ সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার নসরতপুর ডিগ্রী কলেজের বিনসাড়া গ্রামের ওই ছাত্রী গত ১৮ আগস্ট বেলা ১১ টায় বাড়ি থেকে মুরইল বাজারে যাবার পথে অপহরণের শিকার হয়। এ ঘটনায় গত ২৫ অগস্ট ছাত্রীর মা বাদি হয়ে আদমদীঘি থানায় একটি ডায়েরী করেন। পরে ছাত্রীর অভিভাবকরা জানতে পারেন তাকে অপহরণ করা হয়েছে। এরপর পুলিশ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে জানতে পারেন ভিকটিমসহ এক যুবক দুপচাঁচিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে থানার উপ পরিদর্শক নাজমুল হক র্ফোসসহ সেখানে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও মুল অপহরণকারি আব্দুল হাই সরকারকে আটক করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চত করে বলেন, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ও গ্রেফতারকৃত আব্দুল হাইকে অপহরণ মামলায় আদালতে প্রেরণ করা হবে।

Tag
আরও খবর