ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

বাঘায় পৃথক দুটি স্থানে দুটি সংগঠনের শোক সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাঘায় আওয়ামীলীগের পৃথক দুটি সংগঠনের ব্যানারে পৃথক দু’টি স্থানে বৃহসপতিবার (৩১ আগষ্ট) বিকেল ৫টায় জাতীয় শোক সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মহিলা আওয়ামী লীগ ও শাহদৌলা সরকারি কলেজ মাঠে উপজেলা যুবলীগের ব্যনারে এ শোক সভার আয়োজন করা হয় । 

 উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন লতার সভাপতিত্বে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠের শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয় জয়ন্তী সরকার মালতি, আ’লীগ নেতা সিরাজুল ইসলাম মন্টু,মাসুদ রানা তিলু,অধ্যক্ষ নছিম উদ্দীন,ওয়াহিদ সাদিক কবীর,আব্দুল কুদ্দুস সরকার বক্তব্য রাখেন। অন্যান্যর মধ্যে সেনিক লীগের উপজেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন মিল্টন,শরীফা খাতুন প্রমুখ বক্তব্য দেন । উপস্থিত ছিলেন,মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলামসহ আ’লীগ ও  মহিলা আ’লীগ নের্তৃবৃন্দ।

অপর দিকে উপজেলা যুব লীগের সদস্য,সাবেক ছাত্র নেতা সানোয়ার হোসেন সুরুজের সভাপতিত্বে সরকারি শাহদৌলা কলেজ মাঠের শোক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক এমপি (বাঘা-চারঘাট) ও চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হানুল হক রায়হান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী লীগের যুগ্ন  সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দীন লাভলু,উপজেলা  আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাঘা পৌর মেয়র আক্কাছ আলী, জেলা যুব লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলি আজম সেন্টু,জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি প্রভাষক আমিরুল ইসলাম।

 অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান মোকাদ্দেস আলী। উপস্থিত ছিলেন বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম তুফান, আওয়ামীলীগ নেতা মাজদার রহমান,অধ্যক্ষ সাইফুল ইসলাম সহ আ’লীগ,যুবলীগ নেতা-কর্মী।

 এদিকে ৫০০ গজের মধ্যে পৃথক দুটি সভাকে কেন্দ্র করে পুলিশ ছিল সতর্ক অবস্থানে। নাম প্রকাশ না করার শর্তে দলীয় নেতা-কর্মীরা জানান, আ’লীগের পুরোনো দ্বন্দ্বে পৃথক দুটি স্থানে এ শোক সভার আয়োজন করা হয়েছে।

  বাঘা থানার ওসি খায়রুল ইসলাম বলেন, অপ্রীতিকর ঘটনা ছাড়াই শোক সভার অনুষ্টান শেষ হয়েছে।  


Tag
আরও খবর