চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্নকারী দুষ্কৃতকারীর বাড়ি ঘেড়াও, তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকের উপর হামলা


 লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎ'র সংযোগ বিচ্ছিন্ন করার সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকের উপর হামলা করে স্বেচ্ছাসেবক দলের নেতা হাসান জাহিদ জয়ের নেতৃত্বে হাফিজুল ও আসাদুলসহ একদল দুষ্কৃতকারী। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সাংবাদিক সমাজে প্রতিবাদের ঝড় উঠে। 

শুক্রবার সকালে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের পুর্ব বিছনদই এলাকার হুলুটারী এলাকার শামসুলের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।


জানা গেছে ঐ এলাকার সামছুল ইসলাম ও তার ছেলে হাফিজুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় বিদ্যুৎ'এর ট্রান্সফার মিটার লাগানোর জন্য স্থানীয়দের কাছে ৮০০/১০০০ টাকা করে চাদাঁ কালেকশন করে। এর পরে আবারও নতুন করে চাঁদা দাবি করলে স্থানীয়রা দিতে অস্বীকার করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন ঐ এলাকার সামছুল ইসলাম ও তার ছেলে হাফিজুল ইসলাম ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম।

এতে করে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে হাফিজুল ও আসাদুলের বাড়িতে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে জানতে চাইলে তাদের সাথে ধস্তাধস্তি শুরু হয়।

এই খবর পেয়ে লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক স্বদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি ইউনুস আলী ও আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুর রহিম ঘটনাস্থলে গিয়ে কয়েকজন ভুক্তভোগীর বক্তব্য ভিডিও ধারন করতে থাকে।

এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাসান জাহিদ জয়ের হুকুমে যুবদল নেতা হাফিজুল, আসাদুল, শামসুলসহ প্রায় ২০/ ২৫ দুষ্কৃতকারী সাংবাদিকের ক্যামেরা, মোবাইল ও ট্রাইপাট কেরে নিয়ে ভেঙ্গে ফেলে।

ওই স্বেচ্ছাসেবক দলের নেতা  জাহিদ হাসান জয়ের নেতৃত্বে সকলে মিলে সাংবাদিক ইউনুস ও রহিমের উপর অতর্কিত হামলা করা হয়, এতে আহত অবস্থায় দুই সাংবাদিককে স্থানীয়রা উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।


পরে এবিষয়ে সাংবাদিক ইউনুস আলী বাদী হয়ে নয় জনকে আসামী করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহাআলম জানান উক্ত ঘটনার বিষয়ে জানতে পেরে সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে পুলিশ পাঠাই এবং এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর