মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

নান্দাইলে ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত


ময়মনসিংহের নান্দাইলে ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


শনিবার(২ সেপ্টেম্বর) দুপুর ২ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রঘোষিত " তৃণমূল প্রতিনিধি সম্মেলন"অনুষ্ঠিত হয়।


নান্দাইল উপজেলা সভাপতি মুফতি আবুল হাসিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আহাদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী।  


প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,২০১৩ সাল ও ২০১৮ সালের মতো জাতীয় নির্বাচন এদেশে আর করতে দেওয়া হবে না। জনগণ এবার অবৈধ ভোটবিহীন সরকারকে ক্ষমতায় বসতে দিবে না। তিনি আরো বলেন আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির সরকার এ দেশের মানুষের মুক্তি দিতে পারে নাই, মানুষের মুক্তি ও প্রকৃত কল্যাণ রয়েছে ইসলামে। তাই আগামী নির্বাচনে দেশের ১৪ টি ইসলামী দলকে সাথে নিয়ে মানুষের স্থায়ী মুক্তির লড়াইয়ে অবতীর্ণ হবে ইনশাআল্লাহ " 


এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তরের সাবেক সভাপতি মুফতি গোলাম মাওলা ভূইয়া,জেলা উত্তরের সভাপতি আলহাজ্ব হাদিউল ইসলাম, সহ-সভাপতি মাওলানা আইয়ূব আলী নূরানী,জেলা সেক্রেটারি মুফতি হাবিবুল্লাহ, জাতীয় উলামা মাশায়েখ আইয়াম্মা পরিষদ ময়মনসিংহ জেলা সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুর রহমান প্রমুখ।  


এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ নান্দাইল উপজেলা শাখা ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ১৩ টি ইউনিয়ন ও পৌরসভার প্রতিনিধিগন বক্তব্য রাখেন।  


সম্মেলনে বক্তারা সংগঠনের মজবুতি অর্জনে নানামুখী পরামর্শের পাশাপাশি, সরকারের সমালোচনা করে জাতীয় সরকারের মাধ্যমে জাতীয় নির্বাচনের দাবি জানান। এ দাবি আদায়ে পীর সাহেব চরমোনাই এর ঘোষিত সকল পদক্ষেপ বাস্তবায়নে রাজপথে থাকার দৃঢ় সংকল্প করেন।

আরও খবর