দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

কোম্পানীগঞ্জে ছোট ভাইয়ের সম্পত্তি জবর দখল ও গাছ কেটে নেওয়ার অভিযোগ বড় ভাই বিরুদ্ধে

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বড় ভাই মৌলভী তোফাজ্জল হক ও তার ছেলে এবং ভাতিজাদের বিরুদ্ধে সম্পত্তি জবর দখল করে গাছ কেটে নেওয়ার অভিযোগ করেছেন ছোট ভাই সিরাজ আলম।

শনিবার দুপুরে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম হাবিলদারের বাড়িতে এ ঘটনা ঘটেছে। 

রোববার দুপুরে সিরাজ আলম ও তার মেয়ে ঝর্ণা বেগম তাদের বাড়িতে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের নিকট এ অভিযোগ করেন।

সিরাজ আলম বলেন, আমার খরিদীয় ৬শতাংশ সম্পত্তি আমার বড় ভাই মৌলভী তোফাজ্জল হক ও তার ছেলে রাসেল, আলী, হুনু মিয়া ও একই বাড়ির ভাতিজা মানিক আমাদের সম্পত্তি জবর দখল করে আম গাছ, কলা গাছ, পেয়ারা গাছসহ সব গাছ কেটে নিয়ে গেছে। এসময় আমিন, ভুট্টো মেম্বার ও বাবুল মেম্বার উপস্থিত ছিলেন।

সিরাজ আলমের মেয়ে ঝর্ণা বেগম বলেন, আমাদের পরিবারে আমার পিতা ছাড়া কোন পুরুষ সদস্য নেই। তাই তারা সারা বছর আমাদের উপর অত্যাচার, অবিচার করে আসছে। ভুট্টো মেম্বার ও বাবুল মেম্বারের উপস্থিতিতে এ গাছগুলো কেটে ফেলেছে এবং সম্পত্তি জবর দখল করে নিয়েছে। আমরা প্রতিনিয়ত তাদের হুমকি ধমকিতে নিরাপত্তাহীনতায় দিন পার করছি। প্রশাসনের নিকট ঘটনা সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার দাবী করছি।

অভিযোগ অস্বীকার করে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার আবদুর রহিম বাবুল বলেন, আমরা সেখান থেকে চলে আসার পর তারা সম্পত্তি দখল করে গাছ কেটে ফেলেছে।

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৬ ঘন্টা ২১ মিনিট আগে