কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশীর মৃত্যু শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী দুর্ঘটনায় আহত কলেজছাত্র ইমতিয়াজের ইন্তেকাল লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদনসভাপতি বিজ্ঞ আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ এহছানুল হক, লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদনসভাপতি বিজ্ঞ আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ এহছানুল হক, কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর

আশাশুনি প্রেসক্লাবে নবাগত অফিসার ইনচার্জের মত বিনিময়

আশাশুনি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজীৎ কুমার অধিকারী। মঙ্গলবার বেলা ১১টায় প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস কে হাসানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন, নবাগত অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি বিগত দিনে আশাশুনিতে থাকার কারণে এখানকার সব কিছু আমার জানা রয়েছে। বিগত দিনে আপনাদের সাথে আমার সুসম্পর্ক ছিলো আগামীতেও থাকবে। আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তথ্য দিয়ে আমাকে সহযোগীতা করবেন, আমিও আপনাদের পাশে থাকবো। ইতোমধ্যে আমরা আশাশুনি থানা এলাকার গুরুত্বপূর্ণ হাট, বাজার মোড়ে সিসি ক্যামেরা এবং রাত্রিকালিন নৈশ প্রহরীর ব্যবস্থার উদ্যোগ নিয়েছি। আশাশুনির বিভিন্ন প্রবেশ পথগুলো নির্নয় করে চেক পোস্টের মাধ্যমে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখার চেষ্টা করছি। এখানে সব শ্রেণি পেশার মানুষের বসবাস। আমরা চাই সকলে মিলে মিশে বসবাস করবে। কিন্তু শান্তি প্রিয় থানা এলাকায় কেউ কোন অশান্তি করার চেষ্টা করলে তাদেরকে এলাকা ছেড়ে অন্যত্র যেতে হবে। আশাশুনির ৯০% মানুষ শান্তি প্রিয়। দুই এক জন দূষ্কৃতিকারী ব্যক্তির জন্য আশাশুনিকে অশান্ত হতে দেওয়া হবে না। আমার সরলতাকে কেউ আমার দুর্বলতা ভাববেন না। সরলতা একটি পারিবারিক শিক্ষা। তিনি আরও বলেন, বিগত দিনে আমি আশাশুনিতে কর্মরত থাকা কালিন শান্তিপূর্ণ এবং সুষ্ঠ ভাবে একটি নির্বাচন উপহার দিয়েছি। আগামীতে আপনাদের সহযোগীতায় জাতীয় সংসদ নির্বাচন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করবো। এছাড়া আশাশুনি থানা এলাকা থেকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, চাঁদাবাজীসহ সকল অপরাধ মূলক কর্মকান্ড নির্মুল করবেন বলে তিনি দৃঢ়ভাবে জানান।  তিনি সাধারণ মানুষকে কোন দালাল বা সুপারিশ ছাড়াই থানায় যাওয়ার অনুরোধ জানান। মত বিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি আব্দুল আলিম, যুগ্ম সম্পাদক শরীফুজ্জামান মুকুল শিকারী, সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, সাবেক সভাপতি জি এম আল ফারুক, সাবেক সিনিয়র সহ সভাপতি আলী নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, কোষাধক্ষ এম এম নুর আলম, দপ্তর সম্পাদক হাবিবুল্লাহ বিলালী, সিনিয়র সাংবাদিক সোহরাব হোসেন, গোলাম মোস্তফা, বোরহান উদ্দীন বুলু, জাকির হোসেন, জগদীশ চন্দ্র সানা, ইলিয়াস মোল্যা, শেখ বাদশা,  ফয়জুল কবীর, শাহজাহান হাবিব, বাহবুল হাসনাইন, শেখ ইয়াছিন আরাফাত প্রমুখ।
Tag
আরও খবর