সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

সান্তাহারে মায়ের উপর অভিমান করে মেয়ের আত্মহত্যা

আদমদীঘির সান্তাহারে মায়ের বকা-ঝকায় অভিমান করে সুমাইয়া আক্তার (১১) নামের এক কিশোরী গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২ টায় উপজেলার সান্তাহার লকু সিভিল কলোনী পান্নার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই এলাকার গোলাম রব্বানীর মেয়ে সে ৫ম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কিশোরী সুমাইয়া আক্তার লেখাপড়ায় অমনোযোগী হওয়ায় তার মা প্রায়ই বকা-ঝকা করে শাসন করতেন। গতকাল বুধবার সকালেও মেয়েকে বকা-ঝকা করলে সে অভিমান করে তার ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলতে থাকে। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক স্কুল ছাত্রী সুমাইয়া আক্তারকে মৃত ঘোষনা করেন।

সান্তাহার ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আলমাস আলী সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Tag
আরও খবর