দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

সাভারে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত


আগামী ১৬ সেপ্টেম্বর (শনিবার)আগারগাঁও থেকে হেমায়েতপুর হয়ে সাভার নবীনগর পযন্ত মেট্রোরেল এর ভিত্তি প্রস্থর উদ্বোধন করতে সাভারে আসবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের অডিটরিয়ামে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য বেনজীর আহমেদের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্য মন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

এসময় বর্ধিত সভা থেকে জানানো হয়, আগামী ১৬ সেপ্টেম্বর সাভারের হেমায়েতপুরে মেট্রোরেলের নির্মাণ কাজ উদ্বোধন করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মাঠে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন সফল করতে নেতাকর্মীদের নিয়ে এ যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভা সফল করতে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন দলের সিনিয়র নেতাকর্মীরা।

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও সাভার পৌর মেয়র হাজী আব্দুল গনিসহ আরো অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

২ ঘন্টা ৫ মিনিট আগে