‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার* বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময় কুলিয়ারচরে যুবদল নেতা দেলোয়ার হোসেনের ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শরীফুল আলম আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু

কড়ই মাদ্রাসায় গভর্নিং বডির সভা ও প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

জয়পুরহাটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কড়ই নূরুল হুদা কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভা, মেধাবী শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মাদ্রাসা মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কড়ই নূরুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান সরকারেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জয়পুরহাট জেলা প্রশাসক ও মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি সালেহীন তানভীর গাজী। 

এসময় আরও উপস্থিত ছিলেন বম্বু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা সামসুল আলম, মাদ্রাসার শিক্ষক রেদওয়ানুল হক, ময়নুল ইসলাম, আব্দুল মতিন, আব্দুর রাজ্জাক, গভর্নিং বডির সদস্য আহমেদ ইশতিয়াক, আহমদ আল ফারুক, ওসমান গুনি, সিরাজুল ইসলাম, মতিয়র রহমানসহ শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকগণ।

জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী নির্মানাধীন মাদ্রাসার ছাত্রাবাসের কাজ পরিদর্শন ও গভর্নিং বডির সভায় প্রধান অতিথির বক্তব্যে  বলেন, মাদ্রাসায় শিক্ষার মান-উন্নয়নের কমিটির সকল সদস্যের ভেদাভেদ ভূলে একসাথে কাজ করতে হবে। সেই সাথে মাদ্রাসায় শিক্ষার পাশাপাশি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতার আয়োজন করাসহ পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ করে দিতে হবে।

এ সময় প্রতিষ্ঠানের প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পযর্ন্ত প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ও বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।


আরও খবর