ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদ: ৪০০ লিটার জব্দ, ব্যবসায়ীকে লক্ষ টাকা জরিমানা লাখাইয়ে এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা শুরু। ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে উঠতে পারে তাপমাত্রা যশোরের সাবিরা মুন্নী পাচ্ছেন বিএনপির সংসদীয় টিকিট: সংরক্ষিত আসনে প্রার্থী ঘোষণা শিবচরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৩১ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য মাদারীপুরে প্রবেশপত্র বঞ্চিত ২০ এসএসসি পরীক্ষার্থী, বিদ্যালয়ে বিক্ষোভ

রামগতিতে ৩৬০০ পিস ইয়াবা সহ আটক-১

লক্ষ্মীপুরের রামগতির উপজেলার  চর আলগী ইউনিয়নের ইয়াবা সম্রাট একাধিক মাদক মামলার আসামী শাহাজাহান মাঝিকে তিন হাজার ছয়শত পিচ ইয়াবা সহ আটক করেছে থানা পুলিশ।


থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে চর আলগী ইউনিয়নের ১নং ওয়ার্ডের চর মেহের গ্রামের আজহার মাষ্টার বাড়ীর শাহাজাহানের ঘর থেকে এ বিপুল পরিমাণের মাদক উদ্ধার করা হয়। 


থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ারের তত্ত্বাবধানে এসআই তাজ উদ্দিন বাহারের নেতৃত্বে এএসআই আবুল কাশেম ও সঙ্গীয় ফোর্স সহ তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩ হাজার ৬ শত পিচ ইয়াবা উদ্ধার করা হয়।


শাহাজাহান এ এলাকার নুর ইসলামের ছেলে।


থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার জানান, শাহাজাহান একাধিক মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে ৩ হাজার ৬ শত পিচ ইয়াবা সহ আটক করতে সক্ষম হই। মাদক মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আরও খবর