সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

জীবনও প্রকতি রক্ষায় লাখাইয়ের মহিউদ্দিন রিপন।

জীবন ও প্রকৃতি রক্ষায় লাখাইর মহিউদ্দিন।

আমাদের এই সুন্দর পৃথিবীতে মানুষই স্বপ্নচারী। প্রত্যেক মানুষ তার স্বপ্ন পুরনে কাজ করে । প্রতিটি মানুষের যেমন রয়েছে ব্যক্তি স্বাতন্ত্র্য।তেমনি রয়েছে তাদের চিন্তা চেতনা ও স্বপ্ন পুরনে ভিন্নতা। একেক জন মানুষ একেক রকম ভাবে তার কর্মের মাধ্যমে নিজেকে উপস্থাপন করতে চেষ্টা চালিয়ে প্রশান্তি পেয়ে থাকে। এমনও রয়েছে যারা অন্যের জন্য নিজেকে বিলিয়ে দিয়ে যাচ্ছে।

এমনই এক স্বপ্নচারী ও প্রকৃতি প্রেমিক মহিউদ্দিন আহমেদ রিপন। 

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রাম  এর উকিল বাড়ীর  মোঃ ধলাই মিয়ার পুত্র মহিউদ্দিন আহমেদ রিপন।

পরিবেশ ও বন্য প্রাণী প্রতি অকৃত্রিম ভালবাসা ও মমত্ববোধ সম্পন্ন এ মানুষটি দীর্ঘ দিন যাবত পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে কাজ করে চলেছেন। ২০১৩ সাল থেকে হবিগঞ্জ পরিবেশ আন্দোলন ( হপা) এর লাখাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। পরবর্তীতে ২০২২ সাল থেকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) হবিগঞ্জ জেলা কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। 

একজন নিবেদিত প্রান পরিবেশ কর্মী মহিউদ্দিন আহমেদ রিপন  পরিবেশ রক্ষায় নানাভাবে কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। মহি উদ্দিন আহমেদ রিপন এমন একজন প্রকৃতি প্রেমিক যিনি প্রথম লাখাইয়ে জীবন ও প্রকৃতি সংরক্ষণে নিজেকে সম্পৃক্ত রেখে  চলেছেন। 

লাখাই এর প্রধান নদী সুতাং ২০১৪ সাল থেকে শিল্প বর্জের কবলে পড়ে এর পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতি সাধন হচ্ছে।সুতরাং নদী রক্ষায় যে কোন কর্মসূচীতে সক্রিয়ভাবে অংশ গ্রহণ  করে যাচ্ছে  মহিউদ্দিন আহমেদ রিপন। পরিবেশ রক্ষার পাশাপাশি পরিবেশের অন্যতম অনুসঙ্গ বন্য প্রাণী রক্ষায় নিরলসভাবে কাজ করে আসছেন। বিপদাপন্ন বন্য প্রাণী উদ্ধার ও তাদের নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।অসুস্থ  বন্য প্রাণী ও গৃহপালিত প্রানীর পরিচর্যা এবং চিকিৎসার ক্ষেত্রে তিনি তাঁর নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা অব্যাহত রেখেছেন।

পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে আসা মহিউদ্দিন আহমেদ রিপন প্রকৃতিকে সুন্দর ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে গড়ে তুলতে বৃক্ষ রোপনের কর্মসূচী চালিয়ে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় ২০২৩ সালে পরিবেশ বান্ধব ও বজ্রপাত নিরোধে সহায়ক ভূমিকা পালন করবে এমন বৃক্ষ তালের চারা রোপন এর উদ্যোগ গ্রহণ করেছে।

চলতি মৌসুমে ৩ শত তালের চারা লাখাইয়ের বিভিন্ন হাটবাজার গুলোতে, সড়কে, বিভিন্ন বিদ্যালয় ও আশ্রয়ন প্রকল্পের প্রাঙ্গণে রোপন করেছেন। 

উপজেলার প্রতিটি আন্তঃইউনিয়ন সড়ক ও হাওরাঞ্চলে বৃক্ষ রোপনের লক্ষ্যে তিনি আরোও ৫ শতাধিক তাল বীজ সংগ্রহ করেছেন। এ তালবীজ গুলো অন্কোরুদ্গম সাপেক্ষে পর্যায়ক্রমে রোপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

এবিষয়ে হবিগঞ্জ জেলা বাপার সদস্য মহিউদ্দিন আহমেদ রিপন এর সাথে আলাপকালে জানান আমি লাখাইয়ে পরিবেশ বান্ধব ও বজ্রপাত নিরোধক গাছ হিসাবে উপজেলার সকল ইউনিয়ন এ ৫ হাজার তালের চারা রোপন এর লক্ষমাত্রা ধরে বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ রক্ষার আন্দোলন চালিয়ে যাচ্ছি। এ ক্ষেত্রে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের ইতিবাচক সহযোগিতা পাচ্ছি। এছাড়াও পরিবেশ সচেতন ব্যক্তি বর্গের অকুন্ঠ সমর্থন ও অনুপ্রেরণা পাচ্ছি। আমি আশাবাদী একদিন না একদিন আমার এ স্বপ্ন পুরন হবে।এ বৃক্ষ রোপনের আন্দোলনে সকলে এগিয়ে আসবেন এ প্রত্যাশা।

Tag
আরও খবর