সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

মান্তা জেলে নারীদের অধিকার সংরক্ষনে সংলাপ।

পটুয়াখালীর গলাচিপায় দাতা সংস্থা ‘ইউরোপিয়ান ইউনিয়ন’ ও ‘অক্সফাম’ এর সহযোগিতায়  বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সেজুতি হেলথ এন্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-সিডফ’ এর আয়োজনে মান্তা জেলে নারীদের অধিকার সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প কার্যক্রম বিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।


বুধবার ১২ সেপ্টেম্বর বেলা ১১টায় উপজেলা মৎস্য অফিসের হলরুমে সংস্থার নির্বাহী পরিচালক মো.শাহিন মিয়ার সভাপতিত্বে ও সংস্থার প্রজেক্ট ম্যানেজার মোঃ কবিরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃজহিরুন্নবী।


সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাহাবুবুর রহমান, সহকারী সমাজসেবা অফিসার মোঃ সাইফুল ইসলাম সাইউম, তথ্যসেবা কর্মকর্তা মোসাঃ ইসমত আরা, গলাচিপা মহিলা ডিগ্রি কলেজর প্রভাষক আবু হেনা মু. শোয়েব (আশিষ ঢালী),  গলাচিপা সরকারি কলেজের প্রভাষক আলম মুহাম্মদ কাওসার, সাবেক কমিশনার মোঃশাহিন মিয়া প্রমূখ। এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তারা,  প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সংস্থার কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


উপকূলীয় অঞ্চলের পিছিয়ে পড়া মান্তা সম্প্রদায়ের জেলে নারীদের অধিকার সংরক্ষণ,জীবন মান উন্নয়ন ও সামাজিক বৈষম্য নিরসনে সংশ্লিষ্ট অংশীজনের সাথে সম্পৃক্ত থেকে ‘সিডফ’ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় সংস্থাটি উপকূলীয় অঞ্চলের গলাচিপা, ডাকুয়া,পানপট্টি ও রতনদী তালতলী ইউনিয়ন সহ রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের আওতাধীন এলাকাসমূহে মান্তা জেলে নারীদের নেতৃত্বে ‘নির্মান ও ক্ষমতায়ন’ প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে।নদীতে ভাসমান ছিন্নমূল মান্তা জেলেদের সহজ পদ্ধতিতে, হয়রানি মুক্ত ও কম খরচে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয় পত্র, ভিজিএফ কার্ড করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া দেশের নাগরিক হিসেবে তাদের ভোট অধিকার ও বিভিন্ন সহযোগিতা প্রদানের আশ্বাস দেয়া হয়। বাস্তবিক অর্থে এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে মান্তা সম্প্রদায়ভুক্ত মৎস্যজীবী ভাসমান নারীদের নেতৃত্বে নির্মান ক্ষমতায়নের মাধ্যমে তাদের জীবন মানের উন্নয়ন।

আরও খবর