বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ দুর্ভোগ কমাতে মৌতলায় ২০ শয্যার হাসপাতাল চান এলাকাবাসী আরাফাত রহমান কোকোর স্মরণে কৃষ্ণনগরে জমজমাট ফুটবল টুর্নামেন্ট নাগেশ্বরীতে উপজেলা বিএনপির বিশেষ মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান শ্রীমঙ্গল প্রেসক্লাব পরিদর্শন ও ক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকার অনুদান দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই — প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর, প্রস্তুতি নিচ্ছে দিল্লি পলাশের ডাঙ্গায় দীর্ঘ দুই বছর পর পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন নন্দীগ্রামে ডা. লিটনের প্রচেষ্টায় স্বাস্থ্যখাত ফিরে পেয়েছে নতুন গতি ইসলামপুর সদর ইউনিয়নে বিএনপি নেতা আবু সাইদের আগাম নির্বাচনী জনসভা আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম ‎সুন্দরবনে বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ ধ্বংস হ্রাস: জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণ শ্রীমঙ্গলে চুরি ও মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জয়পুরহাটে ৬ শতাধিক সুবিধাবঞ্চিত নারী ও প্রতিবন্ধীর মাঝে গরু বিতরণ বেগমগঞ্জ বন কর্মকর্তা সামছু উদ্দিনের দুর্নীতির তদন্তে দুদক বরিশালের উন্নয়নে পাশে থাকতে চায় নেদারল্যান্ডস রাগ-অভিমান নয়, মানবিকতা ও সৌহার্দ্যই হোক সাংবাদিকতায় পথচলার শক্তি---প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। কমর আলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি, দুজন খালাস সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার

জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা'র ১৮ বর্ষপূর্তি উদযাপন



[ ঢাকা থেকে ফিরে রিপোর্ট করছেন দৈনিক দেশচিত্র এর প্রতিনিধি ]

সারাদেশ থেকে আগত প্রতিনিধির উপস্থিতিতে কলম সৈনিকদের এক মিলন মেলায় পরিণত হয়েছে ঢাকার পল্টন টাওয়ারের অডিটোরিয়াম। 


শুক্রবার (১৫ সেপ্টেম্বর )  সকাল সাড়ে ১১টায় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সফলতার ১৮ বছর অতিক্রম ও বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মিলন মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। 


বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খন্দকার তানিয়া। 


দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ সোহেল রানা'র সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন, চীফ ক্রাইম রিপোর্টার শিবলী সাদিক  ও চট্টগ্রাম ব্যুরো চীফ ফৌজুল আজাদ চৌধুরী। 


এসময় প্রতিনিধিগণের মধ্য থেকে পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও উন্নতির লক্ষে তাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজস্ব শিল্পীদের সৃষ্টিশীল পরিবেশনায় অডিটোরিয়াম মুখরিত হয়ে উঠে। 


বিশেষ এই দিনে “দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সকল কলাকৌশলী, পাঠক ও শুভানুধ্যায়ীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সম্পাদক সোহেল রানা।


উল্লেখ্য ৬৪ জেলা থেকে আগত সংবাদকর্মীদের দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সম্পাদক ও অতিথিবৃন্দ সম্মাননা স্মারক প্রদান করেন। 


আরও খবর