গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হবে চারটি বাইপাস ও ১টি ফ্লাইওভার।

চট্টগ্রাম–কক্সবাজার ১৫৯ কিলোমিটারের মহাসড়ককে চার লেনে উন্নীত করার প্রকল্পটি দীর্ঘদিনের। অর্থের সংস্থান না হওয়ায় প্রকল্পটি বছরের পর বছর ঝুলে আছে। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা পুরো প্র্রকল্পে অর্থায়ন করবে বলে দীর্ঘদিন থেকে শোনা গেলেও এখনো চূড়ান্ত হয়নি কিছু। ১৫৯ কিলোমিটারের চার লেনের মহাসড়ক প্রকল্পটি এখনো প্রিলিমিনারি স্টেজে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলীরা। ১৫৯ কিলোমিটার মহাসড়কের মধ্যে এখন শুধুমাত্র ২৪ কিলোমিটারের ১টি ফ্লাইওভার ও ৪টি বাইপাসের কাজের ঋণচুক্তি হয়েছে জাইকার সাথে। এই প্রকল্পটির কাজ (২৪ কিলোমিটারের ৪টি বাইপাস ও একটি উড়াল সড়ক) শুরু হতে সময় লাগবে কমপক্ষে আরো দুই বছর। ফলে বঙ্গবন্ধু টানেল থেকে যেসব গাড়ি পর্যটন নগরী কক্সবাজার, মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, বিদ্যুৎ কেন্দ্র এবং এলএনজি টার্মিনালে যাবে, তাদের জন্য এখনই কোনো সুখবর নেই। আগের মতোই দুই লেনের সড়কে দুর্ভোগ পোহাতে হবে।


এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৗশলী শ্যামল ভট্টাচার্য আজাদীকে বলেন, চট্টগ্রাম–কক্সবাজার ১৫৯ কিলোমিটারের মহাসড়কটি প্রথম ধাপে ৪টি বাইপাস ও একটি ফ্লাইওভারে ২৪ কিলোমিটার সম্প্রসারণ হবে। এর মধ্যে পটিয়া বাইপাস, দোহাজারী বাইপাস, লোহাগাড়া বাইপাস, চকরিয়া বাইপাস এবং সাতকানিয়া এলাকায় আড়াই কিলোমিটারের একটি উড়াল সড়ক (ফ্লাইওভার) হবে। এই প্রকল্পটিতে জাইকা অর্থায়ন করবে। তাদের সাথে প্রাথমিকভাবে বাংলাদেশী টাকায় সাড়ে ৩ হাজার কোটি টাকার ঋণ চুক্তি হয়েছে। এর বাইরেও যদি অর্থ লাগে সেটা তারা দেবে। এখন উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) যাচাই–বাছাইয়ের কাজ চলছে। এরপর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন পাওয়ার পর পরামর্শক নিয়োগ থেকে অন্যান্য কাজ শুরু হবে। তারপর টেন্ডার হবে। ডিটেইল ডিজাইন করতেও এক বছর লাগবে। একনেকে অনুমোদনের পর টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজ শুরু করতে কমপক্ষে আরো ২ বছর সময় লাগবে। এই মহাসড়কের অবশিষ্ট অংশের প্রকল্প (২৪ কিলোমিটারের ৪টি বাইপাস ও একটি ফ্লাইওভার ছাড়া) এখনো প্রিলিমিনারি স্টেজে। সেটির ব্যাপারেও জাইকার সাথে আমাদের কথা চলছে। মোট দুই ধাপে ১৫৯ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে চার লেনে বাস্তবায়নে অর্থায়নের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা।


সড়ক ও জনপথ বিভাগের প্রকল্প পরিচালকের দপ্তর থেকে জানা গেছে, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের মধ্যে প্রথম ধাপে যে প্রকল্পটি বাস্তবায়িত হবে সেটি হলো পটিয়ার বর্তমান বাইপাসটি আরো সম্প্রসারিত করা হবে চার লেনে। পাশাপাশি দোহাজারী বাইপাস, লোহাগাড়া বাইপাস ও চকরিয়া বাইপাস সড়ক চার লেনে উন্নীত হবে। সাতাকানিয়া কেরানীহাট এলাকায় আড়াই কিলোমিটারের একটি উড়াল (ছয় লেনের) সড়ক নির্মিত হবে।

Tag
আরও খবর