টোকিওতে বাংলাদেশ-জাপান প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক ২৭ অক্টোবর আদমদীঘির কুন্দগ্রাম ইউপির চেয়ারম্যান প্রার্থী বাবুর পূজামন্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তা কুলিয়ারচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ভরসার নাম: এ.এম.এম. নিয়াজ মাখদুম রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মাদককাণ্ডে জড়িতরা যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না : এমপি বাবু আক্কেলপুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা ও সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী কেনেডি বিশ্ববাজারে রুপার দাম স্থিতিশীল থাকলেও কমেছে প্লাটিনাম ও প্যালাডিয়াম কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বায়েজিদ মিয়া ও মো. নাজমুল হাসান কালিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবু মোংলায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝকঝকে সড়ক, বিস্মিত স্থানীয়রা ‎ জমি নিয়ে বিরোধ: চৌদ্দগ্রামে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আল-হিদায়াহ একাডেমিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞদের পরামর্শ প্রদান ৪ দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর এক ক্লিকে আখচাষিরা পেল ১২ কোটি টাকা হাতিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার কোম্পানীগঞ্জে ভাড়া বাসা থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরে পোনা মাছ অবমুক্তকরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

আক্কেলপুরে স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা অনুষ্ঠিত

মোঃমেশকাত হোসেন 

আক্কেলপুর উপজেলা প্রতিনিধিঃ


“সেবা ও উন্নতির দক্ষ রূপকার উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা ২০২৩ উপলক্ষ্যে র‌্যালি আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উন্নয়ন মেলায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক অধ্যক্ষ মোকছেদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইমরান হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, আক্কেলপুর থানার কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নবীবুর রহামন, প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেক, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সুধীজনে এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ, ইউপি সচিব সহ আরো অনেকে।
উপজেলা পর্যায়েও জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হচ্ছে। ১৭, ১৮ ও ১৯ সেপ্টেম্বর উপজেলা পরিষদ তিন দিনব্যাপী ‘জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা’র আয়োজন করে। মেলায় প্রতিটি ইউনিয়ন পরিষদ, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সকল অফিস ও প্রতিষ্ঠান সরকারের বাস্তবায়নাধীন উন্নয়ন কর্মকান্ড এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। মেলায় নিজ নিজ প্রতিষ্ঠান জনগণকে প্রদেয় সেবাগুলো তাৎক্ষণিকভাবে দেওয়ার ব্যবস্থা করা হয়। মেলায় যাতে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করে, সে জন্য উপজেলা কমিটি মেলাকে আকর্ষণীয়, উপভোগ্য করার জন্য যাবতীয় পরিকল্পনা ব্যস্তবায়ন করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম।

Tag
আরও খবর