গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

কুতুবদিয়ায় পৃথক ঘটনায় পুকুরের ডুবে ২ শিশুর মৃত্যু

কক্সবাজারের কুতুবদিয়ায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।


সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ও বিকালে কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাইগ্যার পাড়া ও জুলেখা বিবির পাড়ায় এ ঘটনা ঘটেছে বলে জানান দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ।


মৃত্যুবরণকারীরা কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাইগ্যা পাড়ার বাসিন্দা মোহাম্মদ আবছারের ছেলে আব্দুল মোকাররম (৭) এবং একই ইউনিয়নের জুলেখা বিবির পাড়ার বাসিন্দা ইকবাল হোসেনের ছেলে জান্নাতুল বকেয়া (৪)।



স্থানীয়দের বরাতে আলাউদ্দিন আল আজাদ বলেন, সোমবার দুপুরে দক্ষিণ ধুরুং ইউনিয়নের বাইগ্যা পাড়ায় আব্দুল মোকাররম সহ স্থানীয় কয়েক শিশু বসত ভিটায় খেলাধুলা করছিল। এক পর্যায়ে অভিভাবকদের অগোচরে বসত ভিটা লাগোয়া পুকুরে পড়ে যায়।


এসময় ঘটনাস্থলে উপস্থিত থাকা শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পানিতে ভাসমান অবস্থায় আব্দুল মোকাররমকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এদিকে বিকাল ৩ টায় দক্ষিণ ধুরুং ইউনিয়নের জুলেখা বিবির পাড়ায় পুকুরের পানিতে ডুবে জান্নাতুল বকেয়া নামের আরও এক শিশুর মৃত্যু ঘটে বলে জানান স্থানীয় এ ইউপি চেয়ারম্যান।


আলাউদ্দিন আল আজাদ বলেন, জান্নাতুল বকেয়াসহ প্রতিবেশী আরও কয়েক শিশু বাড়ীর আঙ্গিনায় খেলাধুলা করছিল। এক পর্যায়ে বাড়ীর আঙ্গিনা লাগোয়া পুকুরে সে পড়ে যায়। এতে অন্য শিশুদের ডাকা-ডাকিতে স্থানীয়রা ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



মৃতদেহ দুইটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান স্থানীয় এ ইউপি চেয়ারম্যান।

Tag
আরও খবর