রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা রাজনীতির পাশাপাশি পাহাড়ে ভ্রমণ পিপাসু মোহাম্মদ জসিম উদ্দিন চিলমারীতে "অবৈধ বালু উত্তোলন বন্ধ ও ব্রহ্মপুত্র নদ-রক্ষায়" স্থানীয়দের শান্তিপূর্ণ মানববন্ধন নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দোয়া ও মেজবানি নোবিপ্রবিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন

মাঝ আকাশে হারিয়ে গেল মার্কিন যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 18-09-2023 04:08:09 pm

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার মধ্য আকাশে হারিয়ে গেছে একটি এফ-৩৫ যুদ্ধবিমান। বিমানটিতে কারিগরী ত্রুটি দেখা দেয়ার পর পাইলট বিমান থেকে প্যারাসুটের সাহায্যে বেরিয়ে আসেন কিন্তু বিমানটির কোন খোঁজ পাওয়া যায়নি। পরে এই বিমানের অনুসন্ধানের জন্য স্থানীয় জনগণের সাহায্য চেয়েছে কর্তৃপক্ষ। 


রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে সাউথ ক্যারোলাইনার জয়েন্ট বেইজ চার্লসটনের কাছে বিমানটি এই দুর্ঘটনার মুখে পড়ে। মার্কিন মেরিন কোরের এ বিমানটি নিয়মিত ফ্লাইটের অংশ হিসেবে আকাশে উড়ছিল বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ।


স্থানীয় গণমাধ্যম ডব্লিউএলটিএক্স জানিয়েছে, বিমান থেকে পাইলট নিরাপদে বেরিয়ে আসার আগে অটো পাইলট সিস্টেম চালু করে দেন। এ কারণে বিমানটি দূরে কোথাও বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


ঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে তা জানাতে হবে। এতে বিমানটি খুঁজে পেতে সহজ হবে। মার্কিন মেরিন কোর এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বিমানটি অনুসন্ধান করছে।


গতবছর টেক্সাসের কাছে একটি এফ-৩৫ ক্রাশ ল্যান্ডিং করতে বাধ্য হয়। এতে এই বিমানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয় এবং বেশ কিছু বিমান তদন্তের জন্য উড্ডয়ন বন্ধ করা হয়।


মার্কিন সামরিক বিমান কোম্পানি লকহিড মার্টিন অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান তৈরি করেছে কিন্তু মাঝে মাঝে মধ্যেই এই বিমানে নানা ত্রুটি বিচ্যুতি ধরা পড়ছে এবং দিনদিন এর নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খরচ বেড়ে চলেছে। সে ক্ষেত্রে নানা রকমের ত্রুটি বিচ্যুতি ও দুর্ঘটনা এই বিমানের পিছু লেগেই রয়েছে এবং মার্কিন কর্তৃপক্ষ বিমানটি নিয়ে খুব একটা স্বস্তিতে নেই।


সূত্র: পার্সটুডে

আরও খবর


6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

১৪ দিন ৩ ঘন্টা ৩৮ মিনিট আগে