ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

লাখাইয়ে সরকারী দীঘি অবৈধ দখলে,উদ্ধারে উপজেলা প্রশাসন।

লাখাইয়ে সরকারি দীঘি অবৈধ দখলে,উদ্ধারে উপজেলা প্রশাসন। 

লাখাই উপজেলার বুল্লা ইউনিয়ন এর পূর্ববুল্লা গ্রামের মোদকপাড়া ও দাসপাড়া সংলগ্ন সরকারি খাস খতিয়ানভুক্ত ১২৮ শতাংশ পুকুর স্থানীয় প্রভাবশালীদের অবৈধ দখলে। দিনদিন সরকারের কোটি টাকা মূল্য মানের এ পুকুরটিকে গ্রাস করে চলেছে কতিপয় ব্যক্তিবর্গ।দীর্ঘদিন যাবত এ অবস্থা চললেও তা রক্ষায় সংসলিষ্ট কর্তৃপক্ষ নির্বিকার।এরই এক পর্যায়ে বুল্লা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান   ও গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে তা উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সংসলিষ্ট ইউনিয়ন এর চেয়ারম্যান ও গ্রামের সচেতন মহলের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে  তদন্তে নামে উপজেলা প্রশাসন। 

সোমবার (১৮ সেপ্টেম্বর)  দুপুর বেলা অবৈধ দখলে থাকা পুকুরটি সরজমিন পরিদর্শন করেন বুল্লা ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার আব্দুল কাইয়ুম ও সহকারী তহশিলদার আব্দুল মালেক।

এ সময় উপস্থিত ছিলেন বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, লাখাই রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ ও গ্রামের সচেতন মহলের সামছুল ইসলাম সমছু,আকবর হোসেন স্বপন,আব্দুল ওয়াহেদ রিপন,সুভাষ চন্দ্র গোপ, সুধীরচন্দ্র দাস,প্রিয়তোষ চন্দ্র দাস,ক্ষিতিন্দ্র দাস,প্রানতোষ দাস,নির্মল দাস সহ গ্রামের লোকজন।

উপস্থিত লোকজন অবৈধ দখল করা পুকুরটি উদ্ধারের জোর দাবী জানান।

Tag
আরও খবর