শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ

উখিয়ায় স্মার্ট কার্ড পাচ্ছে ১লাখ ১২হাজার ভোটার!

নতুন স্মার্ট কার্ড পাচ্ছে উখিয়া উপজেলার ১লাখ ১২হাজার ভোটার। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে বিতরণের আনুষ্ঠানিকতা।


সোমবার(১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে স্মার্ট কার্ড বিতরণ বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।





উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দীন কক্সবাজার জার্নালকে বলেন,” সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের উপস্থিতিতে আগামী ২৩ সেপ্টেম্বর ১লাখ ১২হাজার ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলার পাঁচ ইউনিয়নের এসব ভোটারদের নতুন স্মার্ট কার্ড বিতরণ করা হবে।”


তিনি আরও বলেন,”স্মার্ট কার্ড হচ্ছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র। এটি বর্তমান সরকারের অনন্য একটি উদ্যোগের বাস্তবায়ন। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে সবার হাতে হাতে পৌঁছে যাচ্ছে স্মার্ট নাগরিকের পরিচয় স্মার্ট কার্ড।”

Tag
আরও খবর