গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

টেকনাফে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, আটক-১

টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে প্রাইভেটকার তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবাসহ এক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


আটককৃত চালক হচ্ছেন, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সৈয়দ হোসাইনের ছেলে মোহাম্মদ মাসুম।


টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ(বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে টেকনাফ-২ বিজিবি’র ব্যাটালিয়নের নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায়, মেরিন ড্রাইভ অথবা টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে প্রাইভেটকারযোগে মাদকের একটি চালান পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি’র দমদমিয়া, হোয়াইক্যং, খুরেরমুখ এবং শীলখালী চেকপোস্টে যানবাহন তল্লাশি কার্যক্রমে নজরদারি বাড়ানো হয়। কিছুক্ষণ পর কক্সবাজারগামী একটি প্রাইভেটকার হোয়াইক্যং চেকপোস্টে আসলে তা তল্লাশির জন্য থামানো হয়। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের সাথে প্রাইভেটকারটি মিলে যাওয়ায় এবং চালকের আচরণ সন্দেহজনক হওয়ায় চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা প্রাইভেটকারটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হয়। পরে চালকের স্বীকারোক্তি অনুযায়ী প্রাইভেটকারের পিছনের বাম পাশের চাকার ভিতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অবৈধভাবে মাদকদ্রব্য বহন ও পাচারের দায়ে প্রাইভেটকারসহ চালক মোহাম্মদ মাসুমকে আটক করা হয়।



তিনি আরো জানান, আটককৃত চালককে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেটকারসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর