বরিশাল নগরীর পলাশপুর থেকে ২৭৫ পিস ইয়াবাসহ মিলন শেখ (২০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।মঙ্গলবার ভোররাতে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর কালেমা চত্ত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক মিলন পলাশপুর প্রথম গলির মৃত নূর ইসলাম শেখের ছেলে।পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ মঙ্গলবার ভোররাত পৌণে ৪ টার দিকে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর কালেমা চত্ত্বর এলাকায় অভিাযান চালিয়ে মিলন শেখকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।জিজ্ঞাসাবাদ শেষে তাকে কাউনিয়া থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
৩ ঘন্টা ৬ মিনিট আগে
৩ ঘন্টা ৮ মিনিট আগে
৪ ঘন্টা ৫৮ মিনিট আগে
৭ ঘন্টা ৬ মিনিট আগে
১৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৭ ঘন্টা ১৩ মিনিট আগে
১৭ ঘন্টা ১৪ মিনিট আগে