আদমদীঘিতে যুবদল নেতাদের পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদাণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত পৈতৃক ভিটায় বাড়ি নির্মাণে বাধা, হুমকি-চাঁদা দাবি: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে: রাষ্ট্রপতি খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সৌদি রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম : রুবিও শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রতিমা বিসর্জনে মিলনমেলা কালাই থানায় ঢুকে পুলিশের ওপর হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড লাখাইয়ে প্রতিমা বিসর্জ্জন এর মধ্য দিয়ে সমাপ্তি হলো ৬ দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা। পীরগাছায় নশিকের সুপারভাইজারকে হত্যা; খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি লাখাই থানা পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। পীরগাছায় কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলামের পূজামণ্ডপ পরিদর্শন মোংলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব ঝিনাইগাতী সীমান্তে লেবু বাগান থেকে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার উলিপুরে বাচ্চু হত্যার রহস্য উদ্‌ঘাটন আসামী আটক হত্যায় ব্যবহৃত চাপাতি উদ্ধার আদমদীঘিতে বিএনপি নেতা চঞ্চলের পূজামন্ডপে আর্থিক সহায়তা প্রদাণ আদমদীঘির আড়াইল সিদ্দিক হোসেন এতিমখানার নতুন ভবনের জায়গা নির্ধারণ উপলক্ষে দোয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে - প্রতিমন্ত্রী শরীফুল আলম

লাখাইয়ে বাপার উদ্যোগে তালের চারা রোপন অভিযান।

লাখাইয়ে বাপার উদ্যোগে তালের চারা রোপন অভিযান। 



লাখাইয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) এর উদ্যোগে আয়োজিত চলমান বৃক্ষ রোপন অভিযানের অংশ হিসাবে ইতিমধ্যে উপজেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে ৮ শতাধিক তালের চারা রোপন করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর)  উপজেলার বুল্লা ইউনিয়ন এর বিভিন্ন সড়কে এ অভিযান চালানো হয়।

বুল্লা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে তালের চারা রোপন কালে উপস্থিত ছিলেন বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) হবিগঞ্জ জেলা কমিটির নির্বাহী সদস্য মোঃ বাহার উদ্দিন, লাখাই রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, সাংবাদিক ইয়াকুব হাসান অন্তর ও স্থানীয় মুরুব্বিগন।

উল্লেখ্য বাংলাদেশ  পরিবেশ আন্দোলন ( বাপা) হবিগঞ্জ জেলা কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ রিপন এর আর্থায়নে উপজেলার বিভিন্ন হাটবাজার, সড়ক, মহাসড়ক ও গুরুত্বপূর্ণ স্থান সমুহে পরিবেশ ও বজ্রপাত নিরোধক এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ৫ হাজার তালের চারা রোপন এর লক্ষ্য মাত্রা ধরে বিগত ১৫ আগষ্ট/ ২৩ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে এ অভিযান শুরু হয়েছে।

Tag
আরও খবর