গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

রামুতে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অভিযানে ডেন্টাল ক্লিনিক সিলগালা, ২ জনের কারাদন্ড

রামুতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে ১টি ডেন্টার ক্লিনিক সিলগালা ও ২ জনকে কারাদন্ড দেয়া হয়েছে। মূল্য তালিকা না থাকায় আরও একটি ডায়াগনস্টিক সেন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা ও রামু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়–য়ার নেতৃত্বে মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর বিকালে চৌমুহনী স্টেশনে এ অভিযান চালানো হয়।

রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা জানিয়েছেন, অভিযানে রামু বাইপাসস্থ মদিনা ডেন্টাল কেয়ারের অনভিজ্ঞ ব্যক্তি কর্তৃক রোগীদের দন্ত চিকিৎসা প্রদানকালে হাতেনাতে আটক আবদুল কাদের ও রাসেল নামের ২ যুবককে ১ মাস করে কারাদন্ড দেয়া হয়েছে। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায় চৌমুহনী স্টেশনের হেলথ মেডিকেল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও আরও জানান- বর্তমানে ডেঙ্গু ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। তাই ডেঙ্গু চিকিৎসা ও পরীক্ষা করতে এসে যদি কেউ হয়রানি হয়, তাহলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এমনকি ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত ফি অতিরিক্ত আদায় করলেও তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। তিনি জনসাধারণকে সরকারি এবং সরকার অনুমোদিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে চিকিৎসা সেবা ও প্যাথলজি পরীক্ষা সম্পন্ন করার জন্য অনুরোধ জানান।

রামু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়–য়া জানিয়েছেন- বেসরকারি প্যাথলজি সেন্টারগুলোতে সিবিসি’র জন্য ৪০০ টাকা, ডেঙ্গু এনএসএন ওয়ান ৩০০ টাকা, এজিজি এবং আইজিএম এ দুটো পরীক্ষার জন্য ৩০০ টাকা করে নির্ধারণ করা হয়েছে। এসব পরীক্ষা সঠিকভাবে হচ্ছে কিনা এবং অন্যান্য চিকিৎসাসেবা সঠিকভাবে চলছে কিনা তা জানার জন্য ৭টি প্রতিষ্ঠানে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ অভিযান চালিয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

এছাড়াও চৌমুহনী স্টেশনস্থ আরও একাধিক ডায়াগনষ্টিক সেন্টার ও দন্ত চিকিৎসালয়ে অভিযান চালানো হয়। এসময় কয়েকটি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে নির্দেশ দেয়া হয় এবং কয়েকটি প্রতিষ্ঠানকে সেবার মান বাড়াতে তাগিদ দেয়া হয়।

অভিযানে রামু উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মমতাজ উদ্দিনসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর