দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

কোম্পানীগঞ্জে অটোরিক্সার ব্যাটারি চোর আটক,গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ব্যাটারি চুরি করার অভিযোগে রায়হান (১৯) নামে একজনকে আটক করে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। রায়হান সিরাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বুয়া মোলোইছা বাড়ির মো:বেলাল হোসেনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার সন্ধ্যার সময় সিরাজপুর ৫নং ওয়ার্ড থেকে রায়হানকে আটক করা হয়। 

আটককৃত রায়হান ও তার সঙ্গীরা অটোরিক্সার ব্যাটারি চুরি করে বেশকিছু দিন গা ঢাকা দিয়ে ছিলো। হঠাৎ করে চোর চক্রের এক সদস্যকে এলাকায় ঘুরাঘুরি করার সময় দেখতে পেয়ে স্থানীয় জনতা এবং সিরাজপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি শিবু ভৌমিক ও যুগ্ন সাধারন সম্পাদক ইউনুছ হোসেন সাজু পিছন থেকে ধাওয়া করে রায়হানকে আটক করে। সে আরো জানায়,তার সাথে একই ইউনিয়নের আকাশ ও রাব্বি নামে আরো দুই চোর চক্রের সদস্য রয়েছে। বিভিন্ন নেশাপানি করতে তারা চুরি করা পেশায় আসছে। 

আটো রিকশা (মিশুক) এর মালিক নেজাম উদ্দিন বলেন, আমি খুবই গরিব মানুষ, বিভিন্ন মানুষের কাছ থেকে কিস্তির উপর টাকা নিয়ে গাড়িতে নতুন ব্যাটারি লাগাইছি। রাতে ব্যাটারি চার্জ দিয়ে আমি ঘুমাতে গেলে কে বা কাহারা আমার ঘরের টিন কেটে গাড়ির ব্যাটারি খুলে নিয়ে যায়। তার পরেরদিন আমি জানতে পারি আটককৃত রায়হাকে আমার বাড়ির পাশে ঘুরাঘুরি করতে ও ব্যাটারি নিয়ে যেতে অনেকে দেখছে এবং এর আগে ও সে একাধিক বার ব্যাটারি চুরির সাথে জড়িত ছিলো । তারপর আরো খোঁজখবর নিয়ে দেখি তাদের গ্যাং ই আমার ব্যাটারি চুরি করে নিয়ে যায়। ব্যাপক জিজ্ঞেসাবাদে সে স্বিকার করে যে তারা ৩জন মিলে ব্যাটারি বিক্রি করে টাকা ভাগাভাগি করে নিয়েছে। 


স্থানীয়রা জানান, এদের ১৭ জনের একটা গ্যাং আছে, এরা এলাকায় মোবাইল চুরি, অটোরিকশা চুরি, ব্যাটারি চুরি, মটর চুরি,টিউবওয়েল, হাইজ্যাকসহ বিভিন্ন অপরাধ করে বেড়ায়। তারা সবাই মসজিদে গিয়ে শপথ করছে ধরা খেলে ও একজন আরেক জনের নাম বলবে না। এরা এলাকার জন্য খুব বিপজ্জনক  এদেরকে নিয়ে এলাকায় অনেক সমস্যা সৃষ্টি হয়েছে।এর আগেও এরা মানুষের বাড়ির কল,মটর,ব্যাটারি ইত্যাদি চুরি করে নিয়ে আসার অভিযোগ আছে। স্থানীয় মেম্বার এদের একাধিক বিচার করে ও কোনো প্রতিকূল করতে পারে নি। প্রতিনিয়ত অপরাধ করে যাচ্ছে। আমরা সমাজে আতঙ্কের মধ্যে আছি। 


উল্লেখ্য দীর্ঘদিন যাবত সিরাজপুর ইউনিয়ন থেকে বিভিন্ন সময় গরিব দুঃখী মানুষ ধার দেনা করে এবং এনজিও থেকে কিস্তিতে অটো রিকশা (মিশুক) গাড়ী কিনে চালিয়ে জীবিকা নির্বাহ করে। কিছুদিন পরপরই খবর পাওয়া যায় অটো রিকশা চালককে অজ্ঞান করে, চুরি করে, মারধর করে, টাকা পয়সা নিয়ে যায় এই চোর চক্ররা। এই চক্রটির প্রতি অটোরিকশা চালকদের দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী বলেন, গতকাল রাতে পুলিশ খবর পেয়ে সিরাজপুর এলাকায় থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে

আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৬ ঘন্টা ২১ মিনিট আগে