সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

আদমদীঘিতে মাদক বিক্রির সময় নারীসহ তিন জন গ্রেফতার

গ্রেফতারকৃত নারী সহ তিনজন।

    বগুড়ার আদমদীঘিতে রাতে মাদক বিক্রি কালে রুনা নামের এক নারীসহ তিন জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে এক কেজি গাঁজা এবং ১০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করেছে। গত বুধবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সান্তাহার মালগুদাম মসজিদের উত্তর পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, সান্তাহার রানিং রুম পোষ্ট অফিস পাড়ার মৃত রফিকুল ইসলাম রফিকের স্ত্রী মোছা রুনা (৪৪), মালশন গ্রামের মংলা সরদারের ছেলে চাঁন মিয়া (৩৪) ও দুপচাঁচিয়া উপজেলার শ্রীপুর গ্রামের ছোলায়মান আলীর ছেলে সুমন রহমান (৪৫)। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে। পুলিশ জানায়, গত বুধবার দিবারাত ১০ টার দিকে সান্তাহার মালগুদাম মসজিদের উত্তর পাশে মাদক বেচাকেনা চলছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে এসআই তারেক হোসেন সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে গাঁজা বিক্রি কালে ওই দুইজনকে আটক করা হয়। এসময় রুনা নামের ওই নারীর হেফাজত থেকে ৯০০ গ্রাম ও চাঁন মিয়ার হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া একই রাতে আদমদীঘির মুরইল বাজার এলাকা থেকে সুমন রহমানকে গ্রেফতার ও তার হেফাজত থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। মামলার তদন্তকারি এসআই প্রদীপ কুমার জানান, গ্রেফতারকৃত নারীসহ তিন মাদক কারবারিকে আজ বৃহস্পতিবার জেল হাজতে পাঠানো হয়েছে।

    Tag
    আরও খবর