মোটরসাইকেল নিয়ে কক্সবাজার ভ্রমণে বের হয়ে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় রিমন হোসেন (২৫) নামের এক মোটরসাইকেল মেকানিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার ২০ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৬টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন এলাকায় অজ্ঞাত যানের সঙ্গে রিমনের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
নিহত রিমন উপজেলার নিনগ্রামের আবু তালেবের ছেলে। এ ছাড়া গুরুতর আহত রাকিব হাসান (২২) নিনগ্রামের মনসুর আলীর ছেলে।
নন্দীগ্রাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ বলেন, নিহত রিমন কুন্দারহাটে মোটরসাইকেল মেকানিকের কাজ করে। সে কক্সবাজার ভ্রমণে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। কেনাকাটা করতে মোটরসাইকেল নিয়ে নন্দীগ্রামে যাওয়ার পথিমধ্যে অজ্ঞাত যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়।
১ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩ ঘন্টা ২২ মিনিট আগে
৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩ ঘন্টা ৫১ মিনিট আগে
৪ ঘন্টা ৬ মিনিট আগে
৪ ঘন্টা ২৭ মিনিট আগে
৮ ঘন্টা ২০ মিনিট আগে
১২ ঘন্টা ৫৬ মিনিট আগে