উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস

পর্যটন মেলায় থাকছে ৩৯ টি ইভেন্ট- সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে দ্বিতীয় বারের মতো আয়োজিত হচ্ছে পর্যটন মেলা ও বীচ কার্নিভাল। মেলা উপলক্ষে পর্যটকদের জন্য সাতদিনব্যাপী কক্সবাজারে পর্যটন সংশ্লিষ্ট সকল খাতে থাকছে বিশাল ছাড়ে ঘুরে বেড়ানোর সুযোগ। হোটেল-মোটেলে থাকছে ৬০ শতাংশ ছাড়, রেস্তোরাঁয় ১৫ শতাংশ, বাস ভাড়ায় ২০ শতাংশ, হেলিকপ্টার জয় রাইডে ১০ শতাংশ, টিউব ভাড়ায় ৩০ শতাংশ, কিটকট চেয়ার ভাড়ায় ৩৩ শতাংশ, প্যারাসেইলিং রাইডে ৩০ শতাংশ, জেটস্কি বিচ বাইক রাইডে ৩৩ শতাংশ ছাড়সহ মাত্র দু’টাকায় কক্সবাজারে ছবি তুলে স্মরণীয় করে রাখা যাবে কক্সবাজার ভ্রমণকে। এছাড়া বিমানে ১৫ শতাংশ ছাড়সহ ১৫ খাতে থাকছে বিশাল ছাড়।



মেলা উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।


এসময় জেলা প্রশাসক জানান, সাতদিনই কক্সবাজারের ঐতিহ্য সহ সারাদেশের স্বনামধন্য শিল্পীরা গাইবেন পর্যটন মেলায়। মেলায় দেশের বিখ্যাত ব্যান্ড চিরকুট, সোনারবাংলা সার্কাস, আভাস, নিশিথা বড়ুয়া, রবি চৌধুরীসহ দেশী-বিদেশী অনেকেই মাতিয়ে রাখবেন পর্যটন মেলা। এছাড়াও সুনামগঞ্জের শাহ আব্দুল করিমের দল,কুষ্টিয়ার লালন গীতির দল,ময়মনসিংয়ের মহুয়ার পালা দলের পরিবেশনা থাকবে।


মেলাকে কক্সবাজার নিরাপত্তায় কোন ঘাটতি থাকবে না বলে জানান, কক্সবাজারের পুলিশ সুপার মাহাফুজুল ইসলাম এবং ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার জিল্লুর রহমান।


এছাড়া পর্যটন মেলায় থাকছে উপলক্ষে ২০০ টি স্টল। ১৫ টি ইভেন্টে ছাড় আর ৩৯ টি ইভেন্ট থাকছে এ মেলায়। যার মধ্যে উল্লেখ যোগ্য হলো, বিনা মূল্যে সার্কাস,বীচ ম্যারাথন,ঘুড়ি ও ফানুস উৎসব, আচারের মেলা, বীচ বাইক ও ওয়াটার বাইকনর‍্যালী, ফায়ার স্পিনিং, হেলিকপ্টার রাইড।

Tag
আরও খবর