শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

উখিয়ায় বহুল প্রতীক্ষিত স্মার্ট কার্ড বিতরণ শুরু

২০১৬ সালের ৩ অক্টোবর দেশে বিতরণ শুরু হওয়ার ৭ বছর পর কক্সবাজারের উখিয়ার ১ লাখ ১২ হাজার ভোটার পেতে যাচ্ছেন নাগরিকদের জন্য বহুল প্রতীক্ষিত

উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড)।




শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে , উখিয়া উপজেলা অডিটোরিয়ামে ২০০৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ভোটার হওয়া উপজেলার ৫ ইউনিয়নের নাগরিকদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী।


বক্তব্যে তিনি বলেন, ” ২৫ স্তরের নিরাপত্তা বিশিষ্ট অত্যাধুনিক এই পরিচয়পত্র ব্যবহার করে ২২ টি গুরুত্বপূর্ণ সেবা গ্রহণ করতে পারবেন নাগরিকেরা। স্মার্ট বাংলাদেশ বির্নিমানে স্মার্ট নাগরিক হতে হলে এই পরিচয়পত্রের বিকল্প নেই।”


এসময় দশজন স্থানীয় নাগরিকদের মাঝে স্মার্ট কার্ড তুলে দেওয়ার মাধ্যমে মাসব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।


উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, জেলা নির্বাচন অফিসার এস এম শাহাদাত হোসেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।


উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রথমদিনে রাজাপালং ইউনিয়নের ভোটার এলাকা ঘিলাতলী (১৮১৮) এর ১০৮৯ জন নারী ও পুরুষদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।


উপজেলা নির্বাচন কর্মকর্তা ইরফান উদ্দীন বলেন, ” ২৩ সেপ্টেম্বর থেকে ০৫ অক্টোবর পর্যন্ত রাজাপালং সদর ইউনিয়ন এর ২৭টি ভোটার এলাকার ৩২৩৬৭ জন ভোটারদের মাঝে স্মার্ট কার্ড হস্তান্তর করা হবে।”


নির্ধারিত ভেন্যুতে গিয়ে আঙ্গুল ছাপ প্রদানের মাধ্যমে ভোটাররা স্মার্ট কার্ড গ্রহণ করতে পারবেন উল্লেখ করে তিনি আরো জানান, পর্যায়ক্রমে উপজেলার বাকি চার ইউনিয়নের ভোটারদেরকেও স্মার্ট কার্ড দেওয়া হবে।

Tag
আরও খবর